পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মারা গেছে ঘোরাতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই ছাত্র! বাংলার খবর ২৪

বরিশাল: বরিশালে ঘোরাতে নিয়ে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দেওয়া স্কুলছাত্র ইমাম হোসেন ইমন (১৩) প্রায় ২০ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মেনেছে।ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সে উপজেলার ইসলামপুর গ্রামের কৃষক নাসির উদ্দিন বেপারীর পুত্র এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাপুর মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
নাসির উদ্দিন বেপারী জানান, গত ৫ অক্টোবর রাতে (দুর্গাপূজার সময়) পূজামণ্ডপে ঘুরে বেড়ানোর জন্য ইমাম হোসেনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের আবুল হোসেনের পুত্র নুরুন নবী, তার তিন সহযোগী হাসান, সোহেল ও মুন্না।

রাতে ঘুরে বেড়ানোর এক পর্যায়ে বন্ধুদের সঙ্গে দ্বন্দ্ব হলে ইমাম হোসেনকে চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে হত্যার চেষ্টা চালায় নুরুন নবী ও তার সহযোগীরা। এমনকি আহতাবস্থায় ইমামকে নুরুন নবীর বাড়িতে আটকে রেখে নির্যাতনও করা হয়।

পরদিন ৬ অক্টোবর দুপুরে ইমামকে ওই বাড়ি থেকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। সেখানে অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয় তাকে। কিন্তু ২০ চিকিৎসার পরও বাঁচানো যায়নি তাকে।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনার পর স্কুলছাত্র ইমাম হোসেনের বাবা নাসির উদ্দিন বেপারী বাদী হয়ে হত্যাচেষ্টার মামলা করেছিলেন। এরপর যেহেতু ছেলেটির মৃত্যু হয়েছে, তাই হত্যার ধারা স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে মামলায়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মারা গেছে ঘোরাতে নিয়ে মোটরসাইকেল থেকে ফেলে দেয়া সেই ছাত্র! বাংলার খবর ২৪

আপডেট টাইম : ১০:৪২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০১৯