অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

ডেস্ক : ফের পাকিস্তান-ভারতের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। শুক্রবার কাশ্মীরে দুই দেশের সীমানা নির্ধারণকারী রেখা লাইন অব কন্ট্রোলে এ ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য মতে, কাশ্মীরের রাজৌরি জেলার নিয়ন্ত্রণ রেখায় অবস্থিত কেরি সেক্টরে শুক্রবার পাক সেনারা ছোট আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালালে দুজন নিহত ছাড়াও আহত হয়েছেন আরও দুই জওয়ান। ভারতীয় সেনাবাহিনীও পাল্টা প্রতিরোধ হিসেবে গুলি চালালে বেশ কিছুক্ষণ দু-পক্ষের মধ্যে গোলাগুলি চলে।

তবে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে পাকিস্তানের কোনো সেনা নিহত হয়েছেন কি-না তা জানা যায়নি। পাকিস্তান এ নিয়ে এখনও কোনো তথ্য দেয়নি। মোদি সরকার জম্মু-কাশ্মীর থেকে বিশেষ মর্যাদা রদের পর থেকে সীমান্ত নির্ধারণকারী রেখায় ভারত ও পাকিস্তানের মধ্যে বেশ কিছু গোলাগুলির ঘটনা ঘটে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ফের পাক-ভারত সীমান্তে গোলাগুলি, ২ ভারতীয় সেনা নিহত

আপডেট টাইম : ০২:০৪:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০১৯