অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ধারের টাকা চাওয়ায় যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টা

ডেস্ক: ধারের টাকা ফেরত চাওয়ায় যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার প্রেমিকার বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। ইতিমধ্যেই অভিযুক্ত তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের উলটপুরাণ উত্তর ২৪ পরগনার গোপালনগরে এঘটনা ঘটেছে।

পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, আহত শাহজাহান বিবাহিত। তার একটি সন্তান রয়েছে। অভিযুক্ত হালিমা বিবি তার প্রতিবেশী। বছর দশেক আগে ইসলামপুরের রাজবর মণ্ডলের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। এরপরই শাহাজাহানের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে হালিমা। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে অশান্তি চলছিল।

জানা গিয়েছে, শনিবার রাতে হালিমা বিবির বাড়িতে গিয়েছিলেন শাহজাহান। অভিযোগ, সেই সময় দরজা বন্ধ করে যুবকের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় হালিমা। অগ্নিদগ্ধ অবস্থায় কোনোক্রমে সেখান থেকে বেড়িয়ে নিজের বাড়িতে যায় ওই যুবক। এরপর পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় রাতেই সেখান থেকে তাকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই যুবক। যুবকের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে।

শাহাজাহানের পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় সাত বছর ধরে শাহজাহান মালয়েশিয়া কাজ করে। সেই সময় থেকেই হালিমার সঙ্গে সম্পর্ক ছিল শাহাজাহানের। হালিমা ওই যুবকের থেকে প্রচুর টাকাও নিয়েছিল ধার হিসেবে। শনিবার সেই টাকা চাইতে যায় যুবক। তখনই তাকে পুড়িয়ে খুনের চেষ্টা করা হয় বলে অভিযোগ।

শাহজাহানের মা বলেন, আমার ছেলেকে ফাঁসিয়ে প্রচুর টাকা নিয়েছে হালিমা। টাকা চাইতে ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা করল।
গোপালনগর থানার পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। চলছে তদন্ত।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ধারের টাকা চাওয়ায় যুবককে পুড়িয়ে হত্যাচেষ্টা

আপডেট টাইম : ০৩:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০১৯