পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

২৩ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, বাড়ছে আতঙ্ক!

ডেস্ক:করোনাভাইরাস ইতিমধ্যে ২৩ টি দেশে ছড়িয়ে পড়েছে। শুধু চীনেই এই প্রাণঘাতী করোনাভাইরাসে এখন পর্যন্ত ২৫৯ জন মারা গেছে। এছাড়া দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে প্রায় ১১ হাজার ৭৯১ জন।

আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস ইতিমধ্যে চীন, অস্ট্রেলিয়া, কানাডা, কম্বোডিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি, ভারত, ইতালি, জাপান, মালয়েশিয়া, নেপাল, ফিলিপাইন, রাশিয়া, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তাইওয়ান, থাইল্যান্ড, যুক্তরাজ্য, আরব আমিরাত, ভিয়েতনামে ছড়িয়ে পড়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, করোনাভাইরাসে চীনে ১১, ৭৯১ জন, অস্ট্রেলিয়ায় ৯ জন, কম্বোডিয়ায় ১ জন, কানাডায় ৩ জন, , ফ্রান্সে ৬ জন ফিনল্যান্ডে ১ জন, জার্মানিতে ৬ জন, ভারতে ১ জন, ইতালিতে ২ জন , জাপানে ১৪ জন, মালয়েশিয়াতে ৮ জন, নেপালে ১ জন, ফিলিপাইনে ১ জন, রাশিয়ায় ২ জন, সিঙ্গাপুরে ১৬ জন, দক্ষিণ কোরিয়ায় ১১জন, শ্রীলংকায় ১ জন, তাইওয়ানে ৮ জন থাইল্যান্ডে ১৯ জন ব্রিটেনে ২ জন, ভিয়েতনামে ৫ জন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ জন আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার এক বৈঠকের পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে।

গত ডিসেম্বরে চীনের উহান শহরে থেকেই করোনাভাইরাসের আবির্ভাব ঘটে। এই ভাইরাসে প্রতিনিয়ত বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মত সমস্যা দেখা যাচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

২৩ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস, বাড়ছে আতঙ্ক!

আপডেট টাইম : ০৫:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২০