পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু Logo বিএসএফ’র গুলিতে বাংলাদেশি কৃষক আহত, আটক ভারতীয় কৃষক বিজিবির হেফাজতে Logo ফুটপাত দখলমুক্ত করতে পাটগ্রামে ইউএনও’র অভিযান Logo পাটগ্রামে মাদ্রাসা ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবাকে মারধর , আসামিকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন Logo বাল্যবিবাহে ‘জিরো টলারেন্স’ ঘোষণা: অনিয়মে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি ত্রাণমন্ত্রীর Logo পাটগ্রামে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ, বাবার উপর হামলা,গ্রেফতার ২

ঠোঁটকাটা কারিনা বোমা ফাটাল

বাংলার খবর২৪.কম : 500x350_6e4a1b1d7279885ddb06e5eaf158bc5a_b9mw1d0zqlkq7fqu.D.0.Kareena-Kapoor-Agent-Vinod-Hot-Images বলিউড অভিনেত্রী কারিনা কাপুর সোজা কথার মানুষ। মনের ভিতর যা থাকে তা অবলীলায় বলে ফেলেন। এ কারণে তাকে ঠোঁটকাটা বলা হয়। এবার কারিনা রীতিমতো বোমা ফাটালেন। ভারতীয় মিডিয়া সম্প্রতি তার সোজাসাপটা কিছু মন্তব্য প্রকাশ করেছে। সেখানে তিনি যেভাবে সত্য বলেছেন, তা অন্য কারও কাছে আশাই করা যায় না। যেমন সালমান খান সম্পর্কে কারিনা বলেছেন, ‘আমি সালমান-ভক্ত নই। তাকে পছন্দ করার কোনো কারণই নেই। সালমান খুবই বাজে অভিনেতা। আমি তাকেও বলেছি, তিনি সবসময় ওভার অ্যাকটিং করেন।’
সালমানকে বলিউডে সবাই সমীহ করে চলেন। কিন্তু কারিনা ঠিকই সহজভাবে নিজের মন্তব্য করেছেন। বিখ্যাত নির্মাতা সঞ্জয় লীলা বানসালি সম্পর্কে তিনি বলেছেন, ‘বানসালির কথার কোনো দাম নেই। তিনি কথা দিয়ে কথা রাখেন না। তার কোনো নীতি ও আদর্শ নেই। কাল যদি তিনি রাজ কাপুর কিংবা গুরু দত্তের সমপর্যায়ের নির্মাতা হন আর আমি যদি ফ্লপ অভিনেত্রীর তালিকায়ও নাম লেখাই, তবুও কোনো দিন তার ছবিতে অভিনয় করব না।’
আরেক নির্মাতা ডেভিড ধাওয়ানকে নিয়েও এমন মন্তব্য করেছেন কারিনা। তিনি বলেছেন, ‘আমার বোন হয়তো তার সঙ্গে কাজ করেই ক্যারিয়ার তৈরি করেছে। কিন্তু আমি তা চাই না। আমি অন্য রকম কাজ করার জন্য সাহসী হব। অন্তত আগামী চার বছরের মধ্যে আমি ডেভিড ধাওয়ানের সঙ্গে কাজ করব না। তিনি যে ধরনের ছবি বানান, সে ধরনের ছবিতে কাজ করতে আমি একদমই আগ্রহী নই। আমি কেবলমাত্র ভালো নির্মাতাদের সঙ্গেই কাজ করতে চাই’।
সিনিয়র অভিনেত্রীদের নিয়ে কারিনা বলেন, ‘আমাকে নিয়ে যারা ছবি নির্মাণ করেন তারা আমার কদর জানেন। তারা জানেন, আমি আমার নিজের মতো।
৯ বছর অভিনয় করার পর হিট হয়েছিলেন মাধুরী দীক্ষিত। আর ঐতিহাসিক কোনো হিট ছবি নেই শ্রীদেবীর। তারপরও তারা নিজেদের সময়ের প্রথম সারির অভিনেত্রী ছিলেন। কারণ তারা প্রচণ্ড মেধাবী। আমার অবস্থাও তাদের মতোই’।
নিজের অভিনীত ‘হিরোইন’ ছবি নিয়ে কারিনা বলেন, ‘মাধুর ভাণ্ডারকার ও তার প্রযোজনা প্রতিষ্ঠানের প্রচণ্ড ইচ্ছা ছিল আমি যেন ‘হিরোইন’ ছবিতে থাকি। আসলে ‘হিরোইন’ লেখাই হয়েছিল আমার জন্য। ‘হিরোইন’ ছবিটি ‘ফ্যাশন’ ছবির চেয়ে অনেক বড় কলেবরের ও উন্নত মানের’।
নিজের বোন কারিশমা কাপুরকে নিয়ে কারিনা বলেন, ‘সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, গ্ল্যামারবিহীন রূপে কারিশমার মতো এত সুন্দরভাবে নিজেকে তুলে ধরা অন্য কোনো অভিনেত্রীর পক্ষেই সম্ভব নয়। কারিশমার তুলনা কারিশমা নিজেই।’

Tag :
জনপ্রিয় সংবাদ

রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে।

ঠোঁটকাটা কারিনা বোমা ফাটাল

আপডেট টাইম : ০২:২৫:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪