পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক!

ডেস্ক: আজ যেমন পয়লা ফাল্গুন আবার আজই বিশ্ব ভালোবাসা দিবস। বসন্ত যেমন প্রেমের রং ছড়ায় তেমনি মানুষের মনে বিদ্রোহের আগুনও জ্বেলে দেয়!বিশ্ব ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক। মেয়ের প্রেমিকের মুখে জোরপূর্বক বিষ ঢেলে হত্যা চেষ্টা চালিয়েছে মা ও পরিবারের অন্য সদস্যরা।

চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের মহম্মদপুরে শিলাখালি গ্রামে। বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন প্রেমিক রতন মান্না।

অভিযোগ, মেয়ের ভালোবাসার মানুষটিকে মেনে নিতে পারেনি পরিবার। আর সেই কারণেই এ কাণ্ড ঘটিয়েছে মেয়ের পরিবার। এই ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে ভগবানপুর থানা পুলিশ।

অভিযোগ, আগে বাড়িতে এসে রতন ও তার দাদাকে বেধড়ক মারধর করেন মেয়ের বাড়ির লোকেরা। তাদের মেয়েকে ভুলে যেতে হবে বলে হুঁশিয়ারিও দেন। প্রেমিক রতন মান্না সম্পর্ক ছিন্নের কথা অস্বীকার করেন।

তিনি পাল্টা বলতে থাকেন, ‘আমাকে ছেড়ে দিন। আমি আপনাদের মেয়ে ছাড়া বাঁচতে পারব না।’

অভিযোগ রয়েছে, প্রেমিক রতনের মুখে এমন কথা শোনার পরই তার হাতে বিষের পাত্র তুলে দেয় প্রেমিকার বাড়ির লোকেরা। জোর করে তাঁকে সেই বিষ খেতে বাধ্য করেন। মেয়ের মা বলতে থাকেন, ‘তাহলে বিষ খেয়ে মর’। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

খবর পেয়ে ছুটে আসেন ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযুক্ত প্রেমিকার পরিবারকে মারধর করেন তারা। মারধরের পর পুলিশের হাতে তুলে দেয়। গুরুতর আহত অবস্থায় রতন মান্নাকে তমলুকের একটি হাসপাতালে নেয়া হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন প্রেমিক রতন মান্না।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ভালোবাসা দিবসে প্রেমিকার মায়ের কাছে কঠিন পরীক্ষা দিল প্রেমিক!

আপডেট টাইম : ০৪:৫১:৩২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০