পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ইসলামিক বক্তা আব্দুল্লাহ আল আমিন আটক

ডেস্ক : সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা ইউনিয়নের ভাড়–খালি এলাকায় ওয়াজ মাহফিল থেকে ফেরার সময় ইসলামিক বক্তা আব্দুল্লাহ আল আমিনকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে তাকে আটক করা হয়।

ভাড়–খালি হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির আয়োজনে বল্ডফিল্ড মাঠে আয়োজন করা হয় ওয়াজ মাহফিলের। এ ওয়াজ মাহফিলে অতিথি করা হয় জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহম্মেদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গকে। প্রধান বক্তা ছিলেন ইসলামিক চিন্তাবিদ আব্দুল্লাহ আল আমিন।

ঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান মোশা জানান, রোববার বিকেল থেকে ওয়াজ মাহফিলের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়। স্থানীয় বক্তারা বক্তব্য দিচ্ছিলেন। সেখানে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককেও অতিথি করা হয়। তবে অজ্ঞাত কারণে তারা আসেননি। আমি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম। সন্ধ্যার পর শুভেচ্ছা বক্তব্য দিয়ে ফিরে এসেছি।

তিনি জানান, প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিনকে বলে এসেছিলাম রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য। প্রধান বক্তা রাত ১০টার দিকে বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে ওঠেন। সোমবার সকালে জেনেছি তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছেন ও পুলিশ তাকে আটক করেছে।

রাজনৈতিক বক্তব্য কী দিয়েছেন- এমন প্রশ্নে চেয়ারম্যান ফজলুর রহমান মোশা বলেন, বর্তমানে রাজনৈতিক জোয়ার চলছে, ভাটাও আসবে। এমন কিছু ব্যাখ্যা তিনি দিয়েছেন। এর থেকে বিস্তারিত কিছু আমি জানি না।

আটকের বিষয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হয়েছে। বর্তমানে ডিবি পুলিশের হেফাজতে রয়েছে। তার বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ইসলামিক বক্তা আব্দুল্লাহ আল আমিন আটক

আপডেট টাইম : ০১:৫৭:১৪ অপরাহ্ন, সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২০