পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

ট্রাম্প আসছেন, এবার যমুনায় পানি ঢালল মোদি সরকার

ডেস্ক:দুই দিনের সফরে চলতি মাসেই ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আগেই সাজ সাজ রব দেশজুড়ে। বিশ্বের আয়নায় নিজের ভাবমূর্তি উজ্জ্বল করতে কোনও ক্রুটি রাখেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

ট্রাম্পকে তুষ্ট করতে সদা সর্বদাই সতর্ক দৃষ্টি দিচ্ছে মোদি সরকার। ২ দিনের সফরে ট্রাম্প আসার আগে তাই যমুনার ‘স্বাস্থ্য’ স্বচ্ছ করতে উদ্যোগ নেয় উত্তরপ্রদেশ সেচ দপ্তর। আগ্রার যমুনায় প্রায় ৫০০ কিউসেক পানি ঢেলে দেওয়া হয়। এই দুদিনের সফরে ট্রাম্প প্রথমে গুজরাটের আহমেদাবাদ ও পরে দিল্লি যাবেন। সেখান থেকে আগ্রায় তাজমহল দেখতে যেতে পারেন সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্ট।

সেচ দপ্তরের সুপারিনটেন্ডেন্ট ধর্মেন্দ্র সিং ফোগাট জানান, ট্রাম্পের দিল্লি সফরের কথা মাথায় রেখেই যমুনার স্বাস্থ্য পুনরুদ্ধার করতে গঙ্গানাগার থেকে যমুনায় ৫০০ কিউসেক পানি ছাড়া হয়। ২০ ফেব্রুয়ারির মধ্যে তা মথুরা ও ২১ ফেব্রুয়ারি দুপুরের মধ্যেই সেই পানি আগ্রার যমুনায় পৌঁছবে।

রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ইঞ্জিনিয়ার অরবিন্দ কুমার জানান, যমুনায় এই ৫০০ কিউসেক পানি পৌঁছলে তা মথুরা ও আগ্রার যমুনার জমা জলের দুর্গন্ধ দূর করবে। পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ বৃদ্ধি করবে।

ট্রাম্পের তুষ্টিকরণে কয়েকদিন আগেই ট্রাম্পের যাত্রাপথে থাকা বিভিন্ন বসতি খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। কোথাও আবার প্রাচীর দিয়ে আলাদা করে দেওয়া হয়েছে। এমনকি পানের দোকানও বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

ট্রাম্প আসছেন, এবার যমুনায় পানি ঢালল মোদি সরকার

আপডেট টাইম : ০২:১১:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০