পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

পাকিস্তানে রহস্যজনক রোগে মৃত ১৪, আক্রান্ত ৫০০

ডেস্ক : পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় বন্দর শহর করাচিতে এক রহস্যজনক রোগে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত আরো ৫০০ মানুষ। তবে ঠিক কী কারণেএমনটা হচ্ছে এ ব্যাপারে এখনো কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। কর্মকর্তারা কারণ সম্পর্কে সাংঘর্ষিক মন্তব্য দিচ্ছেন। এ খবর দিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

খবরে বলা হয়, করাচিতে বিষে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন কয়েকশ’ মানুষ। আক্রান্তদের মধ্যে বুকে ব্যথা, শ্বাস গ্রহণে সমস্যা ও চোখ জ্বালাপোড়া করার কথা জানিয়েছেন। কয়েকজন কর্মকর্তারা জানিয়েছেন, গত রোববার করাচির প্রধান বন্দরের নিকটে অবস্থিত শহরতলী কেয়ামারিতে হওয়া এক গ্যাস লিকই এসব মৃত্যু ও আক্রান্তের কারণ। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে কয়েক জায়গায়। এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা অন্তত ৫০০ জনে পৌঁছেছে বলে জানিয়েছে স্বাস্থ্যকর্মীরা। এদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

এদিকে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় কেয়ামারিতে স্কুল ও কারখানা বন্ধ করে দেয়া হয়েছে। পাকিস্তানের রাষ্ট্রীয় তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্দরের নিকটে একটি টার্মিনালে সাময়িকভাবে কাজ বন্ধ রেখেছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

পাকিস্তানে রহস্যজনক রোগে মৃত ১৪, আক্রান্ত ৫০০

আপডেট টাইম : ০২:১৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০