পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo পাটগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল মহিলার Logo সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র Logo ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়নের লক্ষ্যে সভা অনুষ্ঠিত Logo ছোট সঞ্চয়, বড় স্বপ্ন: তৃণমূল উদ্যোক্তাদের নিয়ে SDI-র ব্যতিক্রমী সিম্পোজিয়াম Logo রাজধানীতে গ্রেফতার সাবেক এমপি সফুরা বেগম রুমী, নেওয়া হলো লালমনিরহাটে। Logo পাটগ্রাম সীমান্তে- হত্যার ১৯ ঘন্টা পর মরদেহ ফেরত দিলো বিএসএফ Logo পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত, পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ বিএসএফের Logo বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি, দুঃখ প্রকাশ; গরুসহ ফেরত ভারতীয় নাগরিক Logo লালমনিরহাটে হামের আশঙ্কা: সদর হাসপাতালে ভর্তি দুই শিশু

‘স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব হাছান মাহমুদ’

বাংলার খবর২৪.কমindex_53041 : আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদকে স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব আখ্যা দিয়ে দলটির ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দা সাজেদা চৌধুরী বলেছেন, আমি এই বেয়াদবি আর সহ্য করবো না।

রোববার ধানমন্ডির ৩২ নাম্বারে বঙ্গবন্ধু ভবনের সামনে পাশাপাশি দুটি সমাবেশ হচ্ছিল। পশ্চিম দিকে স্বেচ্ছাসেবক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী। অপরদিকে পূর্বপাশে মটরচালক লীগের সমাবেশে বক্তব্য রাখছিলেন ড. হাছান মাহমুদ।

এ সময় সৈয়দা সাজেদা চৌধুরী ড. হাছান মাহমুদের প্রতি ক্ষিপ্ত হয়ে এসব কথা বলেন।

হাছান মাহমুদের উদ্দেশ্যে সাজেদা বলেন, এখানে পাল্টাপাল্টি বক্তব্য হবে না। এই জামায়াতি কায়দায় পাল্টাপাল্টি সমাবেশ আওয়ামী লীগ অতীতে করেনি। ভবিষ্যতেও আশা করে না। আজকের পাল্টাপাল্টি সমাবেশ দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেছি।

উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের কাছে এই বেয়াদবির বিচার দিয়ে গেলাম।

তিনি হাছানকে উদ্দেশ্য করে আরো বলেন, উনি কে? কী ছিলেন? আমি জানি। কিভাবে উনি নেতা হয়েছেন।

এই ধরণের আস্ফালন আমি আমার রাজনৈতিক জীবনে দেখিনি উল্লেখ করে তিনি আরো বলেন, এখন নতুন নতুন নেতা জন্মে বেয়াদবি শুরু করেছে।

সৈয়দা সাজেদা বলেন, ‘যখন ‍লাশ পড়েছিল তিনদিন। কেউই ছিল না। প্রতিবাদ করেনি। এখন অনেকেই নেতা বনে গেছে। বঙ্গবন্ধুর নামে প্রচার শুরু করেছে। আপনি কে? মুক্তিযুদ্ধের সময় আপনি কোথায় ছিলেন? এখন বড় বড় কথা বলছেন। বেয়াদবি করছেন। এই বেয়াদবি আমি বরদাস্ত করব না।’

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘স্মরণকালের সর্বশ্রেষ্ঠ বেয়াদব হাছান মাহমুদ’

আপডেট টাইম : ০৪:২৮:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪