অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দরজা ভেঙে উপসচিবের পচনধরা মরদেহ উদ্ধার

ডেস্কঃ রাজধানীর বেইলি রোডের বাসভবন থেকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব আবদুল কাদের চৌধুরীর (৬০) পচনধরা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা প্রায়, ৫-৬ দিন আগে তার মৃত্যু হয়েছে।
বুধবার রাতে বেইলি রোডের বেইলি স্কয়ারের ১/৫ নম্বর বাড়ির ৩য় তলার ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) ইউনুস মোল্লা বিষয়টি নিশ্চিত করে বলেন, আবদুল কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন। তিনি গত ৭-৮ দিন ধরে তিনি অফিসে যাচ্ছিলেন না। সহকর্মীরাও যোগাযোগ করে তাকে পাননি। গতকাল তার পাশের ফ্ল্যাটের লোকজন পচা গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ সিআইডির ক্রাইম সিন ইউনিটকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তার ডি-কম্পোজড (পচন ধরা যাওয়া) মরদেহ দেখতে পায়।

তিনি আরও বলেন, আবদুল কাদের অবিবাহিত, তিনি ওই বাসায় একাই থাকতেন। ধারণা করা হছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ কয়েকদিন থাকার কারণে এতে পচন ধরেছে। তবে সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থলে গিয়েছিল। তারা কাজ করছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দরজা ভেঙে উপসচিবের পচনধরা মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৯:৪৬:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০