অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ Logo নাগরিক অধিকার এই বিধানে নিশ্চিত করা সম্ভব কি Logo পাটগ্রামে গাছ না কাটেই সড়কে কার্পেটিং দুর্ঘটনার আশঙ্কা Logo ১১ দিন বন্ধের পর ভূমিকম্প ঝুঁকি কাটিয়ে বুটেক্সের চার আবাসিক হল পুনরায় চালু Logo শহিদ ইসলাম সভাপতি ও খুরশীদ আলম সম্পাদক, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত Logo আজ লালমনিরহাট হানাদারমুক্ত দিবস,বুড়িমারীতে ছিল ৬ নম্বর সেক্টরের সদরদপ্তর Logo ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে হরিজন সম্প্রদয়ের মানববন্ধন Logo পাটগ্রামে জব্দকৃত সার বিক্রি অনিয়মের অভিযোগ:কর্মকর্তাদের ভূমিকা নিয়ে সমালোচনার ঝড় Logo বিএনপি’র হাইকমান্ডকে বাউফলে ধানের শীষের প্রতীক বরাদ্দের পুনর্বিবেচনার আহ্বান Logo ফেব্রুয়ারির নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে: রুহুল কবির রিজভী

প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে মিথ্যাচার করছেন

বাংলার খবর২৪.কমindex_53080: অবৈধ অনৈতিক সংসদের প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে একের পর এক মিথ্যাচার করছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

‘বিএনপি-জামায়াত সহিংসতা করছে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে’ নিউইয়র্কে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। বিএনপি উদার রাজনীতিতে বিশ্বাসী। কিন্তু আওয়ামী লীগ উদার রাজনীতি করতে দিচ্ছে না। কারণ তারা সন্ত্রাসীদের দল।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস) ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক-২০১৪ ও বর্তমান প্রেক্ষাপটে দেশ প্রেমিক জনগণের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন দখলদার রাষ্ট্রেরমুখে পড়েছি। ১৯৭১ সালে পাকিস্তানি হায়েনারা গোটা দেশকে যে অবস্থায় নিয়ে গিয়েছিল, আজ তেমনি আওয়ামী লীগ জনগণের আশা-আকাঙ্ক্ষাকে চুরমার করে অবৈধ অনৈতিক অন্যায় শাসন ব্যবস্থা চাপিয়ে দিচ্ছে। যার ধারাবাহিকতায় নিজেদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করে ক্ষমতা পাকাপোক্ত করছে।

তিনি আরো বলেন, ইতিহাস সাক্ষী দেয় জনগণের ঐক্যবদ্ধ আন্দোলন বিফলে যায় না। তাই জনগণের সম্পৃক্ততায় গণআন্দোলনের মাধ্যমে এ অবৈধ সরকারের পতন ঘটানো হবে।

অনুষ্ঠানে নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, শীর্ষ নিউজ ডটকম’র সম্পাদক একরামুল হক, দৈনিক ইনকিলাবের প্রধান প্রতিবেদক রফিক মোহাম্মদ, দিগন্ত টিভির প্রধান বার্তা সম্পাদক জিয়াউল কবির সুমন, বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, মানিকগঞ্জের হরিরামপুর পৌর চেয়ারম্যান সাইফুল ইসলাম, সৌদি আরব বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ আলমের হাতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্মাননা ‘জিয়া স্বর্ণপদক ২০১৪’ তুলে দেন মির্জা ফখরুল।

Tag :
জনপ্রিয় সংবাদ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীর রক্তাক্ত মরদেহ উদ্ধার হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ

প্রধানমন্ত্রী বিদেশে গিয়ে মিথ্যাচার করছেন

আপডেট টাইম : ০৬:১২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৪