পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গণপরিবহন বন্ধ না করে সরকারী ছুটি ঘোষণার সিদ্ধান্ত আত্মঘাতী

মোজাম্মেল হক চৌধুরী,ঢাকাঃ স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করার সাথে সাথে গণপরিবহন বন্ধ না করে সরকারী ছুটি ঘোষণার সিদ্ধান্তটি অদুরদর্শী ও আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হয়েছে বলে দাবী করেছেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী।
আজ ২৪ মার্চ মঙ্গলবার দিনব্যাপী ঢাকা থেকে সড়ক, রেল, নৌ-পথের যাত্রীসাধারণের ঘরমুখো যাতায়াত পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন তিনি।
বিবৃতিতে তিনি আরো বলেন, সরকার ও গণমাধ্যমের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে নানাভাবে করোনাভাইরাসের ভয়াবহতায় জনসমাগম ও গণপরিবহন এড়িয়ে চলার পরামর্শ ব্যাপকভাবে প্রচার করা হলেও আমাদের অসচেতনতা ও অসতর্কতায় ঢাকা থেকে ঈদ উৎসবের ন্যায় জনগণ বাদুড়ঝোলা হয়ে গণপরিবহন চেপে বাড়ি যাচ্ছে। এতে গত কয়েকদিন যাবত বাস, লঞ্চ ও ট্রেনে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশ্বের দেশে দেশে এই ভাইরাসটির সংক্রমণ দেখা মাত্রই সারাদেশ বা প্রদেশ লকডাউন করে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার শংকায় প্রতিরোধ করেছে, তখন আমাদের দেশের জনগণ ঢাকা থেকে ঈদ উৎসবের ন্যায় লাখো লাখো ঘরমুখো যাত্রীর দেশব্যাপী যাতায়াতের কারণে এই ভাইরাসটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
তাই করোনা প্রতিরোধে এই মূহুর্তে সকল শ্রেণির গণপরিবহন বন্ধ করার জোর দাবী জানান তিনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গণপরিবহন বন্ধ না করে সরকারী ছুটি ঘোষণার সিদ্ধান্ত আত্মঘাতী

আপডেট টাইম : ০২:৪৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০