পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

করোনাভাইরাস : একদিনেই ৫৪০ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে

ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত সোমবার যুক্তরাষ্ট্রে মারা গেছেন পাঁচশ ৪০ জন। দেশটিতে করোনা রোগী শনাক্তের পর গতকালই সবচেয়ে বেশি সংখ্যক মানুষ মারা গেল। এতে করে করোনা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার একশ ৬৬ জনে।

সে দেশে এখন পর্যন্ত এক লাখ ৬৪ হাজার দু’শ ৫৩ জন আক্রান্ত হিসেবে চিহ্নিত হয়েছে। আক্রান্তদের মধ্যে তিন হাজার পাঁচশ ১২ জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি বিবেচনায় রেখে এক হাজার শয্যাবিশিষ্ট নৌ-বাহিনীর ভাসমান হাসপাতাল আশার আলো দেখাচ্ছে নিউইয়র্কের বাসিন্দাদের।

জানা গেছে, তেলের জাহাজ নতুনভাবে রঙ করে করোনা মোকাবেলার লড়াইয়ের জন্য প্রস্তুত করা হয়েছে। জাহাজটি ভেসে যাওয়ার সময় নিউইয়র্ক এবং নিউজার্সির বাসিন্দারা হাডসন নদীর তীরে দাঁড়িয়ে উল্লাস করছিল।

মার্কিন নৌ-বাহিনী বলছে, করোনাভাইরাসে আক্রান্ত হয়নি, এমন রোগীদের চিকিৎসা দেওয়া হবে সেই জাহাজে। যাদের সার্জারি দরকার এবং বিশেষ সেবা দরকার, তাদের ঝুঁকিমুক্ত রাখতে হাসপাতাল থেকে সরিয়ে নিয়ে এসে চিকিৎসা দেওয়া হবে।

নিউইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেন, এটি একটি যুদ্ধকালীন পরিস্থিতি এবং আমাদের সবাইকে একসাথে লড়তে হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

করোনাভাইরাস : একদিনেই ৫৪০ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে

আপডেট টাইম : ০৯:৪২:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০