পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

করোনায় মৃত ব্যক্তির শরীরে যত ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে!

ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির শরীরে ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জীবাণুবিদ ডা. খন্দকার মাহবুবা জামান।

রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন।

ডা. মাহবুবা বলেন, ভাইরাসটা সাধারণত জীবিত মানুষ বা প্রাণীর মাধ্যে থাকে। মৃতদেহে ভাইরাস ২ থেকে ৪ ঘণ্টা পর্যন্ত থাকতে পারে। তবে কয় ঘণ্টা থাকতে পারে তা সুনির্দিষ্ট করে বলা যাবে না। যখন কোন মৃত ব্যক্তির শরীর থেকে নমুনা সংগ্রহের দরকার হয়, তখন আমরা ২ থেকে সর্বোচ্চ ৪ ঘণ্টার মধ্যে মৃতদেহ থেকে নমুনা সংগ্রহ করে থাকি। তবে, ওই ব্যক্তি যদি এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে থাকেন তাহলে তার নমুনা নাকের মধ্যে থাকে। ওই ভাইরাসটা মৃত হয়ে গেলেও তার নমুনা সংগ্রহ করে পিসিয়ার করে সেটা টেস্ট করা যায়। যদি সেখানে ভাইরাসটি থেকে থাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ব্রিফিংয়ে যুক্ত হন। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ডা. মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

ডা. হাবিবুর রহমান এ সময় বলেন, এই কয়েকদিন জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন এলাকায় মৃত্যুবরণ করেছেন, গণমাধমের রিপোর্টের ভিত্তিতে আমরা তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করেছি। তাদের কারো শরীরেই করোনাভাইরাসের উপস্থিতি পাইনি।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

করোনায় মৃত ব্যক্তির শরীরে যত ঘণ্টা পর্যন্ত ভাইরাসটি থাকতে পারে!

আপডেট টাইম : ০৩:৫২:২৬ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২০