পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারের ২৬ বস্তা চালসহ আ’লীগ নেতা হাতেনাতে ধরা

ডেস্ক: সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার থেকে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি দরের ২৬ বস্তা চালসহ মজিবর সানা (৫০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়।

আটক মজিবর সানা বড়দল গ্রামের সাজউদ্দীনের ছেলে ও বড়দল ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি ১০ টাকা কেজি দরের চালের ইউনিয়ন ডিলার।

বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম মোল্লা জানান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবার সানা বড়দল ইউনিয়নের চালের ডিলার হিসেবে দায়িত্ব পালন করেন। খাদ্যবান্ধব কর্মসূচির চাল ১০ টাকায় গরিবদের মাঝে বিক্রি না করে তিনি ব্যবসায়ী শাহজাহানের নিকট বিক্রি করে দেন। পরবর্তীতে পুলিশ শাহজাহানের দোকানের পেছনে লুকিয়ে রাখা ২৬ বস্তা চাল উদ্ধার করে।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ না করে বড়দল ইউনিয়নের চালের ডিলার মজিবর সানা ব্যবসায়ী শাহজাহানের ঘরে গুদামজাত করে রেখেছিলেন। গোপনে ঘটনাটি জানতে পেরে হাতেনাতে ২৬ বস্তা চালসহ মজিবরকে আটক করা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী শাহজাহানের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে না থেকে যারা দুর্নীতি-অনিয়মে লিপ্ত হচ্ছেন তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সরকারের ২৬ বস্তা চালসহ আ’লীগ নেতা হাতেনাতে ধরা

আপডেট টাইম : ০৪:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০