পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু Logo পাটগ্রাম সীমান্তে পথভ্রষ্ট কিশোরী উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড ও পাঁচজনকে অর্থদন্ড। Logo বিআরটিএ সহকারী পরিচালক থেকে উপপরিচালক পদে পদোন্নতি ৭ জনের Logo শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও গাছের চারা দিয়ে সংবর্ধনা Logo পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় গরু ও আগরবাতি আটক Logo পাটগ্রামে উৎসবমুখর পরিবেশে যুগের আলো পত্রিকার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo জলসিড়ি আবাসনের সাথে রূপগঞ্জের জমি মালিকদের সমস্যা সমাধানের উদ্যোগ নিলেন এমপি দিপু ভুঁইয়া Logo হাতীবান্ধা-পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে মাদক ও মোটরসাইকেল পার্টস আটক Logo মিরপুর বিআরটিএতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৯ জন দালাল আটক

সামান্য চাপেই বেঁকে যাচ্ছে আইফোন ৬ প্লাস

বাংলার খবর২৪.কম :Screenshot_2014-09-28-23-16-23_20140928231726013 সামান্য চাপেই বেঁকে যাচ্ছে আইফোন ৬ প্লাস। অ্যাপলের বড় আকারের এ ফোনটি নিয়ে কয়েকজন ক্রেতার এমন গুরুতর অভিযোগের পরও মুখ বন্ধই রেখেছিল অ্যাপল। পকেটে রাখা আইফোন ৬ প্লাস সামান্য চাপেই বেঁকে যাচ্ছে। কিন্তু সামাজিক যোগাযোগের ওয়েবসাইটসহ বিভিন্ন ব্লগে অ্যাপলের ফোন বেঁকে যাওয়ার ঘটনাটি ‘বেন্ডগেট’ নামে যখন শোরগোল তুলেছে তখন আর নিশ্চুপ থাকেনি প্রতিষ্ঠানটি। অ্যাপল এ-সংক্রান্ত অভিযোগের জবাব দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। যাঁরা আঁটসাঁট জিনসের প্যান্ট পরেন তাঁদের ক্ষেত্রে ফোন বেঁকে যেতে পারে বলেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে শেয়ার করা বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে। অনেকেই বলছেন, অত্যন্ত হালকা অ্যালুমিনিয়াম দিয়ে কাঠামো তৈরি হওয়ায় ফোন বেশি নাজুক হয়ে গেছে। অ্যাপলকে খোঁচাঃ আইফোন বেঁকে যাওয়ার বিষয়টি নিয়ে অ্যাপলকে খোঁচা দিয়েছে প্রতিদ্বন্দ্বী স্যামসাং ও ব্ল্যাকবেরি। এক টুইটে স্যামসাং তাদের নতুন স্মার্টফোন সামান্য বাঁকানো নকশার গ্যালাক্সি নোট এজের ছবি দিয়ে টুইটে বলেছে ‘কার্ভড নট বেন্ড’। এদিকে ব্ল্যাকবেরিও অ্যাপলকে খোঁচা দিয়েছে। অ্যাপলের প্রধান নির্বাহী জন চেন ‘পাসপোর্ট’ নামে নতুন ফোন উদ্বোধনের সময় মন্তব্য করেছেন ‘পাসপোর্ট বাঁকা করার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নীলফামারীতে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে সংঘর্ষে আহত ১৫, আইসিইউতে ১ জনের মৃত্যু

সামান্য চাপেই বেঁকে যাচ্ছে আইফোন ৬ প্লাস

আপডেট টাইম : ০৬:০০:৪১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০১৪