অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

গাইবান্ধায় ফিরিয়ে দিলেন চিকিৎসক, বাধ্য হয়ে সড়কে সন্তান প্রসব

ডেস্ক: গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এক প্রসূতিকে নেয়া হয়। কিন্তু চিকিৎসক ওই প্রসূতিকে ফিরিয়ে দেন। পরে বাধ্য হয়ে সড়কেই সন্তান প্রসব করেন ওই মা।

সোমবার রাতে গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে ২০০ গজ দূরে মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। ওই মায়ের নাম মিষ্টি আকতার। তিনি সদর উপজেলার লক্ষ্মীপুর ইউপির গোবিন্দপুর গ্রামের আব্দুর রশিদের স্ত্রী।

ভুক্তভোগীর স্বামী আব্দুর রশিদ জানান, তার স্ত্রীর প্রসব ব্যথা উঠলে অটোরিকশায় গাইবান্ধা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আনেন। সেখানে কোনো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই তার স্ত্রীকে অন্যত্র নিতে বলেন শিশু কল্যাণ কেন্দ্রের কর্মী তৌহিদা বেগম। স্বজনরা বিষয়টি নিয়ে একাধিকবার অনুরোধ করলেও গুরুত্ব দেয়নি কর্তৃপক্ষ।

তিনি আরো জানান, অন্যত্র নেয়ার সময় হাসপাতালের ২০০ গজ দূরে মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে তার স্ত্রী সন্তান প্রসব করেন। এ সময় ক্ষিপ্ত হয়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্র ঘেরাও করে স্থানীয়রা। পরে বাধ্য হয়ে শিশু কল্যাণ কেন্দ্র কর্তৃপক্ষ তার স্ত্রীকে চিকিৎসা দেয়।

সমাজসেবক ওয়াজিউর রহমান র‌্যাফেল বলেন, মাতৃসদনের কর্মকর্তা-কর্মচারীরা মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটান। রোগী না দেখেই ক্লিনিকগুলোতে যাওয়ার পরামর্শ দেন।

ওয়ার্ড কাউন্সিলর শহিদ আহমেদ পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের যথাযথ চিকিৎসা দেয়ার আহবান জানান। তিনি বলেন, করোনা আতঙ্কে কোনো কর্মকর্তা-কর্মচারী রোগীদের সঙ্গে এ ধরনের আচরণ করলে ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

গাইবান্ধায় ফিরিয়ে দিলেন চিকিৎসক, বাধ্য হয়ে সড়কে সন্তান প্রসব

আপডেট টাইম : ০৮:৪৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০