পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

লকডাউনে জোরে কথা কেন, পাঁচজনকে গুলি করে খুন

ডেস্ক: লকডাউনে বিশ্বজুড়ে প্রভাব পড়েছে। কোথাও অর্থনীতি, কোথাও রাজনীতি, কোথাও লেখাপড়ার সামগ্রিক অবস্থার উপরে কতটা প্রভাব এবার পড়তে পারে, তা নিয়ে গভীর চিন্তায় অনেকেই। এরই মাঝে রাশিয়ার এক ব্যক্তির আচরণে মানুষের মানসিক অবস্থা নিয়েও চিন্তা বাড়ল অনেকের। সামান্য কারণে পাঁচজনকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে পশ্চিম রাশিয়ার রায়াজান অঞ্চলে, ইয়েলাতমার গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে। পুলিশ ইতিমধ্যে অভিযুক্ত বন্দুকবাজ আনন্ত ফ্রাঞ্চিকভকে (৩১) খুনের অভিযোগে গ্রেফতার করেছে।

কী সেই কারণ, যা ফ্রাঞ্চিকভকে বাধ্য করল এই অদ্ভুত আচরণ করতে! সূত্রের খবর লকডাউনের মধ্যে কয়েকজন ওই ফ্রাঞ্চিকভের বাড়ির সামনে দাঁড়িয়ে জোরে জোরে কথা বলছিলেন। শুনশান রাস্তায় অত জোরে কথাবার্তায় মেজাজ হারিয়ে ফেলেন তিনি। ঘর থেকে লাইসেন্স করা বন্দুক এনে সরাসরি চলিয়ে দেন। ঘটনাস্থালেই চারজন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, ফ্রাঞ্চিকভ প্ৰথমে তার ওই পাঁচ প্রতিবেশীকে আস্তে কথা বলার অনুরোধ করেন, পরে চুপ করতেও বলেন। কিন্তু ওই পাঁচজন সে কথায় কান না দিয়ে জোরে জোরে কথা চালিয়ে যান। তখনই মাথার ঠিক রাখতে পারেননি অভিযুক্ত। জেরায় নিজের দোষ কবুল করেছেন তিনি। যদিও পুলিশকে তিনি জানিয়েছেন, আত্মরক্ষার্থেই তিনি গুলি চালিয়েছিলেন। রাশিয়ার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আনন্ত ফ্রাঞ্চিকভের স্ত্রী স্থানীয় এক হাসপাতালের ডাক্তার। স্বামীর এহেন কাণ্ডকারখানা তাকেও অবাক করেছে!

এখন পর্যন্ত রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের, ৬৩০০ জন এই ভাইরাসে আক্রান্ত সেখানে।
সূত্র : আজকাল

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

লকডাউনে জোরে কথা কেন, পাঁচজনকে গুলি করে খুন

আপডেট টাইম : ০৬:১৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২০