পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

করোনার তাণ্ডব : নিউইয়র্কে গণকবরের ফুটেজ প্রকাশ

ডেস্ক: আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে এত বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং সেখানে এমন এক ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে যে, নিরুপায় হয়ে লাশগুলোকে গণকবর দিতে হচ্ছে। এরইমধ্যে গণকবর দেয়ার ফুটেজ ছড়িয়ে পড়েছে। নিউ ইয়র্ক শহরে মারা গেছে সাত হাজার মানুষ।

এদিকে, বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা এক লাখ ছাড়িয়ে গেছে। সর্বশেষ তথ্য থেকে জানা যাচ্ছে যে, এ পর্যন্ত করোনায় মারা গেছে এক লাখ দুই হাজার ৬৬৯ জন। আর আক্রান্ত হয়েছে প্রায় ১৭ লাখ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে তিন লাখ ৭৬ হাজার ২০০ জন।

আমেরিকায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ১৮ হাজার ৭৬৩ জন। তবে মৃত্যুর সংখ্যার দিক দিয়ে ইতালি এখনো সবার শীর্ষে। দেশটিতে মারা গেছে ১৮ হাজার ৮৪৯ জন। এরপর রয়েছে স্পেন। এ দেশটিতে মারা গেছে ১৬ হাজার ৮১ জন। ফ্রান্সে মারা গেছে ১৩ হাজার ১৯৭ জন।

চীনের উহান শহরে ডিসেম্বরের মাঝামাঝি করোনা ভইরাসের উৎপত্তি হয়। শুরুর দিকে শুধুমাত্র সেখানেই সীমাবদ্ধ ছিল এর বিস্তার। তবে ধীরে ধীরে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া এবং ইরানে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। ইরানে তাণ্ডব চালাতে চালাতেই ফেব্রুয়ারির শেষ দিকে এসে ইতালিতে শুরু হয় ভাইরাসের প্রকোপ।

পরে মার্চের শুরুর দিকে ইতালিতে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে ভাইরাসটি। এরপর ইউরোপের বাকি দেশগুলো- স্পেন, ফ্রান্স, ব্রিটেন, নেদারল্যান্ডস, বেলজিয়াম, সুইজারল্যান্ডে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। মার্চের তৃতীয় সপ্তাহ থেকে এর উপস্থিতি বাড়তে থাকে আটলান্টিকের ওপারে, মার্কিন যুক্তরাষ্ট্রে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

করোনার তাণ্ডব : নিউইয়র্কে গণকবরের ফুটেজ প্রকাশ

আপডেট টাইম : ১০:০৬:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২০