অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গাইবান্ধায় সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় গ্রাম্য সালিশি বৈঠকে মধ্যস্থকারী সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লাকে (৬০) হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল ১১টার দিকে সাঘাটা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ মোল্লা সাঘাটা উপজেলার হাসিলকান্দি গ্রামের মৃত কছোর উদ্দিন মোল্লার ছেলে।

স্থানীয় সালিশ ও আপোষ মীমাংসায় অত্যন্ত ন্যায় নিষ্ঠার সাথে ভূমিকা রাখার ক্ষেত্রে হামিদ মোল্লার ব্যাপক সুনাম ছিল। তিনি সাঘাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন।

পুলিশ জানায়, সাঘাটা বাজারে ব্যবসায়ী ননী গোপাল সাহার তিন ছেলের মধ্যে পারিবারিক জমিজমার ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধ চলছিল। সাকলে মেজো ভাই কালাচান সাহার ডাকে বিরোধ নিস্পত্তিতে সালিশি বৈঠকে বিচারক/মধ্যস্থকারী হিসাবে সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ মোল্লা উপস্থিত হন।

এতে ক্ষিপ্তি হয়ে শ্যামল ও নিলমণি সাহা হামিদ মোল্লাকে মাটিতে ফেলে কিলঘুষি মারতে থাকে। ঘটনাস্থলেই হামিদ মোল্লার মৃত্যু হয়। পরে তাকে সাঘাটা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা হয়েছে এবং ঘটনায় জড়িত শ্যামল ও নিলমণি সাহাকে আটক করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গাইবান্ধায় সাবেক চেয়ারম্যানকে পিটিয়ে হত্যা

আপডেট টাইম : ১০:৪১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২০