অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

এবার খাটের ভেতরে মিললো টিসিবির সয়াবিন তেল, আটক ২

ডেস্ক: রংপুরে এক ব্যবসায়ীর বাড়ির বক্সখাটের ভেতরে অবৈধভাবে মজুদ করে রাখা সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ন্যায্যমূল্যের ১ হাজার ২৩৮ লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ টাকার কিছু বেশি।

বুধবার রাত পৌনে ১১ টার দিকে নগরীর মধ্য পার্বতীপুর এলাকার ব্যবসায়ী হানিফ মিয়ার (৫৮) বাড়ি থেকে এসব টিসিবি পণ্য উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি নগরীর ১৭নং ওয়ার্ডের মধ্য পার্বতীপুর ঈদগামাঠ সংলগ্ন এলাকার একটি বাসায় অবৈধভাবে টিসিবির পণ্য মজুদ রয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ওই বাড়িতে একটি বক্সখাটের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণে টিসিবির তেল উদ্ধার করে ডিবি পুলিশ।

উদ্ধার করা পণ্যগুলোর হচ্ছে – ২ লিটার তেলের ২৫৯টি এবং ৫ লিটারের ১৪৪টি বোতল।

ওই বাড়ির মালিক হানিফ মিয়া কালোবাজারে বিক্রির উদ্দেশ্যে এসব পণ্য অবৈধভাবে মজুদ করেছিলেন বলে জানান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তম প্রসাদ পাঠক।

তিনি আরও জানান, এ ঘটনায় হানিফ মিয়া ও তাকে মালামাল সরবরাহকারী লাল মিয়াকে ( ৫২) আটক করা হয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ ওয়াহিদ জানান, সরকারি পণ্য কালোবাজারে বিক্রির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা অনুসন্ধানে নেমেছে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

এবার খাটের ভেতরে মিললো টিসিবির সয়াবিন তেল, আটক ২

আপডেট টাইম : ০৬:২৫:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০