পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আরো ৫০ লাখ মানুষ রেশন কার্ড পাবেন

ডেস্ক: দেশে ৫০ লাখ মানুষের রেশন কার্ড আছে। আমরা আরো ৫০ লাখ মানুষকে কার্ড করে দেবো। চাল বিতরণে বেশ কিছু নিয়ম ভঙ্গের তথ্য পাওয়ার পর আমরা আপাতত চাল বিতরণ কর্মসূচি বন্ধ রেখেছি। সামনে নতুনভাবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় তিনি আরো জানান, দেশে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে প্রণোদনার প্যাকেজ থেকে সবাইকে সহায়তা করা হবে।

আজ সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকা‌রি বাস ভবন গণভবন থে‌কে ভি‌ডিও কনফা‌রেন্সে যোগ দিয়ে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী।

এ সময় তিনি যারা করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া যারা অসুস্থ তাদের সুস্থতাও কামনা করেছেন সরকার প্রধান।

এসময় সরকার প্রধান সবাইকে একসাথে এই প্রাণঘাতী ভাইরাস মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা বাহীনির সবাই আন্তরিকতার সাথে মানুষের পাশে দাড়িয়েছেন। জনগণকেও নিজ নিজ জায়গা থেকে এ মহামারি মোকাবিলায় একসাথে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী আজ ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার সঙ্গে ভিডিও কনফারেন্স কথা বলছেন।

এসব জেলার সরকা‌রি কর্মকর্তা ও রাজ‌নৈ‌তিক নেতা‌দের স‌ঙ্গে আজ পর্যায়ক্রমে মতবি‌নিময় ক‌রবেন প্রধানমন্ত্রী। জেলাগুলোর করোনাভাইরাস পরিস্থিতিসহ সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেবেন তিনি।

অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

আরো ৫০ লাখ মানুষ রেশন কার্ড পাবেন

আপডেট টাইম : ০৬:৪১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০