অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

করোনাভাইরাস প্রতিরোধে স্প্রে মেশিনে মিলল ফেনসিডিল

ডেস্ক: যশোরের চৌগাছায় করোনাভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবী সেজে জীবাণুনাশক স্প্রে মেশিন নিয়ে ঘুরছিলেন সোহেল নামে এক যুবক। কিন্তু তার মেশিনের মধ্যে মিলল ২৫ বোতল ফেনসিডিল।

শনিবার দুপুরে চৌগাছা উপজেলা বাদেখানপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক সোহেল রানা ঝিকরগাছা উপজেলার জয়রামপুর গ্রামের ইমামুল হোসেনের ছেলে।

চৌগাছা থানা পুলিশ ও স্থানীয়রা জানান, করোনাভাইরাস সম্পর্কে জনগণকে সচেতন করতে পুলিশ সদস্যরা উপজেলার বাদেখানপুর গ্রাম এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় তারা সোহেল রানাকে স্প্রে মেশিন নিয়ে যেতে দেখেন।

কিন্তু তার আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে এবং তার স্প্রে মেশিনটি তল্লাশি করা হয়। এ সময় স্প্রে মেশিনটির ভেতরে ২৫ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

চৌগাছা থানার ওসি রিফাত খান রাজীব জানান, করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে বিভিন্ন সংগঠন উপজেলায় স্প্রে মেশিনের মাধ্যমে জীবাণুনাশক ছিটাচ্ছে। এই সুযোগটি কাজে লাগিয়ে স্প্রে মেশিনের ভেতর ফেনসিডিল পাচার করা হচ্ছিল। এই অবস্থায় তাকে আটক করেছে পুলিশ।

তিনি আরও বলেন, সীমান্তবর্তী পুড়াপাড়া বাজার এলাকা থেকে সে ফেনসিডিল সংগ্রহ করে। এরপর আইনশৃংখলা বাহিনীর যাতে নজরে না পড়ে সে কারণে রাস্তা ঘুরে গ্রামের ভেতর দিয়ে যাওয়ার চেষ্টা করছিল।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

করোনাভাইরাস প্রতিরোধে স্প্রে মেশিনে মিলল ফেনসিডিল

আপডেট টাইম : ০২:২১:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০