পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

ডেস্কঃ বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া। হাইড্রোক্লোরোকুইন ট্যাবলেট করোনা রোগীর চিকিৎসায় গুরুত্বপূর্ণ উল্লেখ করে এটি রফতানিতে বিধিনিষেধ প্রত্যাহারে ঢাকার প্রতি অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুর।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সম্প্রতি মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে চিঠি লিখেন মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিসামুদ্দিন তুন হোসেইন। সেই চিঠিতে তিনি হাইড্রোক্লোরোকুইন চাহিদার বিষয়টি উল্লেখ করেন।

এছাড়া মালয়েশিয়ান পররাষ্ট্রমন্ত্রী বর্তমান করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ ও মালয়েশিয়ার একত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি মন্ত্রী মোমেনকে আশ্বস্ত করে বলেন, করোনায় উদ্ভূত পরিস্থিতিতে মালয়েশিয়ার সরকার সেদেশে থাকা বিশাল সংখ্যক প্রবাসী বাংলাদেশিকে সার্বিক সহযোগিতা করছে। এ বিষয়ে সরকার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ দূতাবাসের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

তিনি বাংলাদেশে আটকে পড়া মালয়েশিয়ার নাগরিকদের ফেরানোর ক্ষেত্রে সহযোগিতার জন্য ড. মোমেন তথা বাংলাদেশকে ধন্যবাদ জানান।

সূত্রঃ জাগো নিউজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

বাংলাদেশের কাছে হাইড্রোক্লোরোকুইন চায় মালয়েশিয়া

আপডেট টাইম : ১০:০৫:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০