অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সরকারি চাল পাচার বস্তা বদলে, ৪০০ কেজি উদ্ধার

ডেস্কঃ কক্সবাজারে সরকারি বস্তা পরিবর্তন করে অবৈধভাবে মজুতকালে ডিলারের দোকানের সামনে থেকে ১০ টাকা দামের ৪০০ কেজি চাল উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) ভোরে অন্যত্র সরিয়ে নিতে টমটমে তোলার সময় কক্সবাজার সদরের পিএমখালীর চেরাংঘর বাজারের শাহীন বিল্ডিংয়ের সামনে থেকে এসব চাউল উদ্ধার করা হয়। এ ঘটনায় ১০ টাকা চালের ডিলার মুহাম্মদ নুর ওরফে মাহানুর (৩৫) ও টমটম চালককে আসামি করে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানা পুলিশের ওসি (অপারেশন) মাসুম খান।

ওসি মাসুম খান বলেন, রোববার ভোরে জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে স্থানীয় এক ব্যক্তি কল করে জানান সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকার চাল বস্তা বদলে অন্যত্র পাচার করছেন ডিলার। এটি জানার পর বাস টার্মিনাল ও মহাসড়কে এসআই সুমন তালুকদারের নেতৃত্বে থাকা টহলকে পিএমখালীর চেরাংঘর বাজার এলাকায় পাঠানো হয়। পুলিশ যাওয়ার খবর পেয়ে চালের বস্তাগুলো ফেলে পালিয়ে যান ডিলার ও টমটম চালক। এ সময় ৪০ কেজি ওজনের চালভর্তি ১০ বস্তা চাল নিয়ে আসে পুলিশ।

তিনি আরও বলেন, করোনার মহামারিতে কর্মহীন হয়ে পড়া মানুষকে সহায়তা দিতে জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ১০ টাকার চাল সরবরাহ করছে সরকার। কিন্তু পিএমখালীর চেরাংঘর বাজার এলাকার ১০ টাকার চালের ডিলার অসহায়দের চাল অবৈধভাবে মজুত করে বস্তা বদলে পাচার করছেন। তাদের দুজনের বিরুদ্ধে এসআই সুমন তালুকদার বাদী হয়ে মামলা করেছেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সরকারি চাল পাচার বস্তা বদলে, ৪০০ কেজি উদ্ধার

আপডেট টাইম : ০২:৩১:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২০