পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

করোনাভাইরাস রোগীকে প্যারালাইজড করে দিতে পারে

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসে আক্রান্ত হলে রোগীর শরীরে একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে বলে এতদিন জানিয়েছে বিশেষজ্ঞরা। তবে এবার ইতালির মন্ডিনো ফাউন্ডেশনের একদল বিজ্ঞানী সতর্ক করেছেন যে, করোনা আক্রান্ত হওয়ার পর কিছু রোগীর গুলেন ব্যারি সিনড্রোম বিকাশ দেখা গেছে।
গুলেন ব্যারি সিনড্রোম খুব বিরল এবং গুরুতর শারীরিক দশা যা স্নায়ুকে প্রভাবিত করে। এতে বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে সারা শরীরে দুর্বলতা, অসাড়তা, ব্যথা দেখা দিতে পারে এবং একপর্যায়ে নড়াচড়ার সামর্থ্যও হারিয়ে যেতে পারে।
এ গবেষণায় গবেষকরা ২৩ ফেব্রুয়ারি থেকে ২১ মার্চ পর্যন্ত ইতালির তিনটি হাসপাতালে করোনাভাইরাস রোগীদের বিশ্লেষণ করেন। এ সময়ে তারা দেখতে পান, অন্তত ৫ জন রোগী অস্থায়ীভাবে প্যারালাইজড হয়ে গুলেন ব্যারি সিনড্রোম বিকাশ করেছে।
জিয়ানপাওলো টসকানোর নেতৃত্বে পরিচালিত এই গবেষণাটি প্রকাশিত হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে। গবেষণাপত্রে গবেষকরা লিখেছেন, কোভিড-১৯ এর লক্ষণগুলোর সূত্রপাত এবং গুলেন ব্যারি সিনড্রোমের প্রথম লক্ষণগুলোর মধ্যবর্তী ব্যবধানটি ৫ থেকে ১০ দিনের মধ্যে ছিল।’
রোগপ্রতিরোধ ক্ষমতায় সমস্যার কারণে গুলেন ব্যারি সিনড্রোম দেখা দেয় এবং প্রায়শই সংক্রমণের পরে ঘটে। এর আগে জিকা সহ অন্যান্য সংক্রমণের রোগীদের মধ্যে এই সিনড্রোম দেখা গেছে।

সুত্র : রাইজিংবিডি ডট কম

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

করোনাভাইরাস রোগীকে প্যারালাইজড করে দিতে পারে

আপডেট টাইম : ০৩:৫৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২০