অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুর পেছনের প্রকৃত ঘটনা অনুসন্ধান ও দায়ীদের আইনের আওতায় আনার দাবি বিআরজেইউর Logo জলসিঁড়ি আবাসনের জবরদখলের প্রতিবাদ ও জিয়া খাল উদ্ধারে ১০ গ্রামের হাজার হাজার বাসিন্দাদের সভা Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ছয়জনকে কারাদণ্ড। Logo সীমান্তে ফাঁকা গুলি, ৪ বাংলাদেশির নৌকা নিয়ে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে Logo পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার মালামাল আটক Logo মিরপুর বিআরটিএ-তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: তিনজনকে কারাদণ্ড। Logo পাটগ্রামে বিজিবির মামলায়, বিএনপির ৪ নেতাসহ ৬ জন গ্রেপ্তার Logo হাতীবান্ধায় সমন্বিত শ্রেণিপাঠদান পরিকল্পনা নিয়ে ইউএনও’র মতবিনিময়

শ্রোতাদের আরো নিকটে যেতে নিজস্ব অ্যাপ তৈরি করলেন আসিফ

image

বিনোদন ডেস্ক: শ্রোতাদের কাছে দ্রুত পৌছে দেবার লক্ষ্যে মুঠোফোনে অ্যাপ্লিকেশন (অ্যাপ) তৈরি করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। এখন থেকে আসিফ ভক্তরা তাদের অ্যান্ড্রয়েড ফোনে ‘আসিফ মিউজিক’ নামে অ্যাপ ডাউনলোড করে নিতে পারবেন। এর ফলে খুব সহজেই ভক্তরা তার প্রিয় শিল্পীর গানগুলো শুনতে পাবেন। এ প্রসঙ্গে আসিফ আকবর বলেন, ‘যুগের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও চলতে হবে। এখন আর ভক্ত-শ্রোতাদের কষ্ট করে ইন্টারনেট ঘেঁটে আমার গান খুঁজতে হবে না। এই অ্যাপ থেকে খুব সহজেই তারা আমার গানগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অর্থাৎ আমার অ্যাপে ক্লিক করলেই মিউজিক সাইট রিভার্বন্যাশনে চলে যাবেন। সেখানে আমার অসংখ্য গান রয়েছে। ভক্তরা চাইলেই গানগুলো শোনার পাশাপাশি ডাউনলোড করে নিজের সংরক্ষণেও রাখতে পারবেন।’ এদিকে সম্প্রতি তিনটি নতুন গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আসিফ। গানগুলো হলো_ ‘জান রে’ অ্যালবামের ‘জান রে’ ও ‘আকাশের চাঁদ তুমি’ এবং ‘এক্সপ্রেম’র ‘প্রতিশোধ’। গানগুলোর ভিডিও পরিচলানা করেছেন ইয়ামিন এলান। কক্সবাজারের বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণ করা হয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ১০ বছর পর আবারো মিউজিক ভিডিও নির্মাণ করলেন আসিফ। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘সর্বশেষ ২০০৪ সালে আমি ‘উড়ু মেঘ’ গানটির ভিডিও নির্মাণ করেছিলাম। সেটি ছিল আমার প্রথম ও শেষ মিউজিক ভিডিও। তারই ধারাবাহিকতায় আসন্ন ঈদে শ্রোতাদের উপহার দিতে একসঙ্গে তিনটি গানের মিউজিক ভিডিও নির্মাণ করেছি। চলতি সপ্তাহেই এগুলো বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।’ অন্যদিকে কিছুদিনের মধ্যেই আসিফ তার ৩০তম একক অ্যালবাম ‘জান রে’র নতুন তিনটি গান মুঠোফোন ও অনলাইনে প্রকাশ করবেন বলে জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিবরাম স্কুলের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ

শ্রোতাদের আরো নিকটে যেতে নিজস্ব অ্যাপ তৈরি করলেন আসিফ

আপডেট টাইম : ০৪:৫৯:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪