অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

নিজের গায়ে আগুন দিয়ে মরলেন পুলিশ কর্মকর্তার স্ত্রী

ডেস্কঃ নিজের গায়ে আগুন দিয়ে মরলেন পুলিশ কর্মকর্তার স্ত্রীফাইল ছবি
রংপুরের মিঠাপুকুরে আলেয়া পারভিন (৫০) নামে এক গৃহবধূ অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। রোববার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তিনি মারা যান।

মৃত আলেয়া উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের পুলিশের সাবেক এসআই আব্দুল মজিদের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সদ্য অবসর নেয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুল মজিদ শনিবার রাত সাড়ে ৮টার দিকে স্ত্রী আলেয়া পারভিনকে বাসায় রেখে তারাবির নামাজ পড়তে বের হন। এ সময় প্রতিবেশীদের মাধ্যমে স্ত্রীর গায়ে আগুন লাগার খবর পেয়ে বাড়িতে ছুটে যান মজিদ। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ রোববার ভোরে তিনি মারা যান।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান।

নিহতের স্বামীর পরিবারের দাবি, আলেয়া পারভিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। তাকে বিভিন্ন সময় মানসিক ডাক্তার দেখানো হয়েছে। হঠাৎ করে নিজের গায়ে আগুন দেয়া নিয়ে এলাকাবাসীর সন্দেহ হলে তারা পুলিশে খবর দেন।
আলেয়া বেগমের ভাই পায়রাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মাস্টার জানান, তার বোন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন। নিজেই আগুন লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ নিয়ে তাদের পরিবারেরও কোনো অভিযোগ নেই।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করে জানা গেছে ওই নারী নিজেই গায়ে আগুন দিয়েছেন। প্রতিবেশীরাও বলেছেন আলেয়া পারভিন মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ নিয়ে পরিবারের কারো কোনো অভিযোগও নেই।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

নিজের গায়ে আগুন দিয়ে মরলেন পুলিশ কর্মকর্তার স্ত্রী

আপডেট টাইম : ০৯:৩৪:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০