পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

উহানে আর কোনও করোনা রোগী নেই: চীন

ডেস্কঃ উহানে আর কোনও করোনা রোগী নেই: চীন
গত মাস চারেক ধরে অসংখ্যবার খবরের শিরোনাম হয়েছে চীনের উহান। কারণ এই শহরটি থেকেই শুরু হয়েছিল নভেল করোনাভাইরাসের সংক্রমণ। তবে প্রাণঘাতী এই ভাইরাসের হানায় সারাবিশ্ব যখন টালমাতাল, তখন এর উৎস শহরেই করোনা রোগীর সংখ্যা পুরোপুরি শূন্যের কোটায় নেমে এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

চীনের ন্যাশনাল হেলথ কমিশনের মুখপাত্র মি ফেং গণমাধ্যমকে বলেন, ‘২৬ এপ্রিল পর্যন্ত সর্বশেষ খবর হচ্ছে, উহানে করোনা রোগীর সংখ্যা শূন্য। এর জন্য উহান ও সারাদেশের স্বাস্থ্যকর্মীদের যৌথ প্রচেষ্টাকে ধন্যবাদ।’সরকারি হিসাব অনুসারে, উহানে এ পর্যন্ত ৪৬ হাজার ৪৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, যা গোটা চীনে মোট রোগীর প্রায় ৫৬ শতাংশ। উহানে মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন, যা চীনে মোট মৃত্যুর প্রায় ৮৪ শতাংশ।
দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৮৩ হাজার ৯০৯ জন, মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন। শনিবার নতুন করে ১১ জন করোনা রোগী শনাক্তের কথা জানিয়েছিল চীনা কর্তৃপক্ষ।

করোনা মহামারির কারণে গত জানুয়ারি মাসের শেষের দিকে লকডাউন নির্দেশনা জারি করা হয় উহানসহ গোটা হুবেই প্রদেশে। বন্ধ করে দেয়া হয় সবধরনের যান, কলকারখানা, বিমান চলাচল। জরুরি নিত্যপণ্য কেনা ছাড়া বাইরে বের হওয়ায় দেয়া হয় কড়া নিষেধাজ্ঞা।

মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় সম্প্রতি লকডাউন তুলে নিয়েছে উহান কর্তৃপক্ষ। তবে বহিরাগতদের এখনও পরীক্ষা ছাড়া শহরে ঢুকতে দেয়া হচ্ছে না। কারণ, বাকি অঞ্চলগুলোতে সংক্রমণ কমে গেলেও উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিয়াং প্রদেশে রাশিয়াফেরত নাগরিকদের মাধ্যমে করোনা রোগীর সংখ্যা বাড়ছেই।

সূত্র: রয়টার্স

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

উহানে আর কোনও করোনা রোগী নেই: চীন

আপডেট টাইম : ০৯:৪৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০