পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সেলুনে চুল কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত ৬

ডেস্কঃ সেলুনে চুল কাটাতে ও শেভ করতে গিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি গ্রামে। সেলুনটি খারগোন জেলার বারগাঁও গ্রামে অবস্থিত। এই ঘটনার পর পুরো গ্রাম লকডাউন করে দিয়েছে পুলিশ।
গতকাল শনিবার ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানায়, সেলুনে গিয়ে চুল কাটানো ও শেভ করার পর, ছয় জনেরই করোনা টেস্টে পজেটিভ এসেছে। জানা যায়, সেলুনের নাপিত ওই ছয় ব্যক্তির চুল কাটা ও শেভ করার ক্ষেত্রে একই কাপড় ব্যবহার করেছিলেন।
খারগোনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জানান, একই দিন ওই সেলুনে গিয়েছিলেন এমন আরও ১২ জনকে চিহ্নিত করে করোনা পরীক্ষা করা হয়। এতে ছয়জনের করোনা ধরা পড়েছে। সেলুনের নাপিতেরও করোনা পরীক্ষা করা হয়, তবে পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।

খারগোন জেলার ওই গ্রামটিতে এখন পর্যন্ত ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে, মারা গেছেন ৬ জন। আর পুরো ভারতজুড়ে এখন পর্যন্ত আক্রান্ত ২৬ হাজারেরও বেশি, মারা গেছেন ৮২৫ জন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সেলুনে চুল কাটাতে গিয়ে করোনায় আক্রান্ত ৬

আপডেট টাইম : ১০:৪৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০