পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

একজন ভিক্ষুকের কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু : প্রধানমন্ত্রী

ডেস্কঃ ভিক্ষা করে জমানো ১০ হাজার টাকা দুস্থদের মাঝে দান করা শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নাজিম উদ্দিনের মানবিকতা তুলে ধরে তিনি বলেছেন, ভিক্ষুক নাজিম উদ্দিন যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তার কাছ অনেক কিছু থেকে শেখার আছে। মানুষের জন্য মানুষ। আমি মনে করি দেশে অনেকের মধ্যে এই প্রবণতা আছে। যে নিজে শুধু একা খায় না, প্রতিবেশী না খেয়ে থাকলে তাকেও সাহায্য করে, তাদের সেই উদারতা আছে। সোমবার গণভবনে এক ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রাজশাহী বিভাগের আট জেলার প্রতিনিধির সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী নাজিমের প্রসঙ্গ তুলে ধরেন।
নাজিমের প্রশংসায় প্রধানমন্ত্রী বলেন, একজন ভিক্ষা করে খায়। একটা সাধারণ মানুষ। আগে টুকটাক কিছু করত। এখন করতে পারে না। দুর্ঘটনায় পঙ্গু হয়ে গেছে। ভিক্ষা করে ১০ হাজার টাকা জমা করেছিল, থাকার ঘর ঠিক করবে বলে। তার গায়ে ভালো জামা নেই। খাবারও ঘরে ঠিকমতো নেই। সেই মানুষ তার জমানো টাকা তুলে দিয়েছেন করোনাভাইরাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সাহায্যের জন্য।
‘এত বড় মানবিকগুণ আমাদের অনেক বিত্তশালীর মধ্যেও দেখা যায় না। কিন্তু একজন নিঃস্ব মানুষ, যার কাছে এই টাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাকা দিয়ে জামা কিনতে পারত, ঘরের খাবার কিনতে পারত। তার জন্য সে অনেক কিছু করার চিন্তা করতে পারত। কিন্তু সে তা করেনি’-যোগ করেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার ভিক্ষুক নাজিম উদ্দিন ভিক্ষা করেন। ভিক্ষা করে মাত্র ১০ হাজার টাকা জমা করেছিলেন। তার থাকার ঘরটা ঠিক করবেন বলে। তার মাত্র একটা পা, গায়ে ছেঁড়া কাপড়। ঘরে ঠিকমতো খাবারও নেই। তিনি করোনাভাইরাসে ক্ষতিগ্রস্তদের জন্য সমুদয় অর্থ দান করে দিয়েছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

একজন ভিক্ষুকের কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু : প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১১:২০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২০