পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ Logo সিটি গভর্নমেন্ট ছাড়া ঢাকা রক্ষা সম্ভব নয়: সালাম Logo ভুয়া মাদরাসা কার্যক্রমের প্রতিবাদে পাটগ্রামে সংবাদ সম্মেলন Logo ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা Logo মহিলা ভোটই জয় পরাজয় নির্ধারণ করবে: সালাম Logo জনতা সমবায় কল্যাণ সমিতির উদ্যোগে বর্ণাঢ্য মিলন মেলা অনুষ্ঠিত Logo ধানের শীষ প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন ও সহিংসতার অভিযোগে বাউফলে জামায়াতের সংবাদ সম্মেলন Logo অব্যাহতি পাওয়া বিএনপি নেতা জব্বার মৃধার পাশে দাঁড়ালেন ড.মাসুদ Logo আগামী নির্বাচন সহজ নয়, একটি ভোটও নষ্ট করা যাবে না: সালাম Logo ‘আমি আপনার আপু নই’: সম্বোধন নিয়ে বির্তকে কালীগঞ্জের ইউএনও

খালেদা জিয়ার আহ্বানে সাড়া না দিলে পরিণতি যা ঘটার তাই ঘটবে : রিজভী

বাংলার খবর২৪.কম index_53263: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সম্প্রতি আলোচনায় বসার জন্য সরকারের প্রতি যে আহ্বান জানিয়েছেন সরকার যদি তাতে সাড়া না দেয়, তাবে পরিণতি যা ঘটার তাই ঘটবে বলে হুঁশিয়ারী উচ্চারণ করেছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী বলেন, যে যত বড়ই স্বৈরশাসক, একনায়ক বা ফ্যাসিস্ট সরকার হউক না কেন জনগণের ইচ্ছাকে সে কখনোই পাশ কাটিয়ে যেতে পারেন না।

মঙ্গলবার বেলা ১১টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

এ সময় তিনি আওয়ামী লীগের মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর হজ্ব ও তাবলীগ জামায়াত নিয়ে করা মন্তব্যকে আওয়ামী লীগের সত্যিকার চরিত্রের বহিঃপ্রকাশ বলেও মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যবর্তী নির্বাচনের দাবি নাকচ করে দেওয়া বক্তব্যের প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, এরশাদ সরকারও জোর করে ক্ষমতায় থাকতে চেয়েছিলেন কিন্তু তিনি তা পারেননি হাসিনা সরকারও পারবে না।

রিজভী বলেন, হাসিনার অধীনে যে কোনো ধরণের নির্বাচনই হউক না কেন তা হবে ড্রয়িং রুমের নির্বাচন। সেটি বহুদলীয় গণতন্ত্রের নির্বাচন হতে পারে না। তাই ৫জানুয়ারির নির্বাচনে বিএনপিসহ অন্যান্য বিরোধীদল অংশগ্রহণ করলে কী পরিণতি হত তা প্রধানমন্ত্রীর বক্তব্য থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে।

পূর্বের দায়ের করা মিথ্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু, বিশেষ সম্পাদক নাদিম মোস্তফা ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ ৮৯জনের বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছে তা প্রত্যাহারের দাবিও জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মো: শাহজাহান, বরকতউল্লাহ বুলু এবং সহ তথ্য ও গবেষণা সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

Tag :
জনপ্রিয় সংবাদ

চেকপোস্ট এড়িয়ে পালাতে গিয়ে দুর্ঘটনা, কাভার্ড ভ্যান থেকে মালামাল জব্দ

খালেদা জিয়ার আহ্বানে সাড়া না দিলে পরিণতি যা ঘটার তাই ঘটবে : রিজভী

আপডেট টাইম : ০৮:৩৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪