অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

‘ওসব খুব খারাপ কাজ’ বলা ব্যক্তির গোডাউনে মিলল টিসিবির তেল!

জাগো নিউজঃ‘আজ এক মুরুব্বির গোডাউন পরিদর্শনের সময় জানতে চাইলাম, টিসিবির পণ্য বিক্রি করেন? জবাবে তিনি বললেন, নাতো! ওসব খুব খারাপ কাজ। অথচ সেই গোডাউনেই মিলেছে বিভিন্ন ব্র্যান্ডের টিসিবির ২২৭ লিটার তেল!’

কথাগুলো বলছিলেন চট্টগ্রামের হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার এনায়েতপুর বাজারের মুনিয়া পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ওই দোকান মালিককে জরিমানা করা হয়।
নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জাগো নিউজকে বলেন, প্রতি বছর রমজানের শুরু থেকেই বাজার মনিটরিং করি। এবার করোনা প্রাদুর্ভাবের কারণে আরও সজাগ। উপজেলার এনায়েতপুর বাজার এলাকায় এক দোকানির গোডাউন পরিদর্শনের সময় দেখলাম এক কোনায় বেশকিছু তেলের বোতল, যেগুলোতে টিসিবির সিল রয়েছে। দোকানে ফিরে তার কাছে জানতে চাইলাম, টিসিবির পণ্য বিক্রি করেন? জবাবে তিনি বললেন, ‘নাতো! ওসব খুব খারাপ কাজ’। তখনই বুঝে গেলাম তিনি মিথ্যা বলছেন।

রুহুল আমিন বলেন, পরে ওই গোডাউনে অভিযান চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের টিসিবির ২২৭ লিটার তেল জব্দ করা হয়। এর মধ্যে রয়েছে- ভিউলা ব্র্যান্ডের ২ লিটারের ৩১টি, ৫ লিটারের ৩টি, পুষ্টি ব্র্যান্ডের ২ লিটারের ৪৫টি ও ৫ লিটারের ১২টি।
তিনি জানান, দোকানের মালিক আবুল কালাম দোষ স্বীকার করায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অবৈধভাবে মজুত করা টিসিবির পণ্যগুলো জব্দ করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

‘ওসব খুব খারাপ কাজ’ বলা ব্যক্তির গোডাউনে মিলল টিসিবির তেল!

আপডেট টাইম : ১০:৪৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০