অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ Logo মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ২ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩০ দিনের কারাদণ্ড Logo পাটগ্রামে প্রিপেইড মিটার বাতিলের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান Logo জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৮ জন : বিআরটিএ Logo দায়িত্ব নিয়ে স্কুল পরিদর্শনে নবনির্বাচিত সভাপতি Logo লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে ট্রাকের চাপায় ইজিবাইকের দুই যাত্রী নিহত Logo তিস্তায় নতুন ব্যারাজ নির্মাণের পরামর্শ কারিগরি কমিটির Logo এক দিন ছুটি নিলেই টানা ৪ দিনের ছুটি Logo স্বামী চলে যাওয়ার কিছুক্ষণ পর মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ Logo খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

বাংলাদেশে সার কারখানা নির্মানে আগ্রহী চেক প্রজাতন্ত্র : শিল্পমন্ত্রী

বাংলার খবর২৪.কম images_53285 : বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে চেক প্রজাতন্ত্র। এজন্য দেশটি সার উৎপাদন শিল্পে বিনা সুদে অর্থায়নের পাশাপাশি বিশ্বমানের প্রযুক্তি সরবরাহ করতেও আগ্রহী বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শিল্প মন্ত্রণালয়ে শিল্পমন্ত্রীর সাথে বাংলাদেশে নিযুক্ত চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মিলোস্লাভ স্টেসেক-এর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি, শিল্পখাতে বিনিয়োগ, জ্বালানি প্রযুক্তি স্থানান্তরসহ অন্যান্য ইস্যুও আলোচনায় স্থান পায়।

বৈঠকে শিল্পমন্ত্রী বাংলাদেশের শিল্পখাতে বিনিয়োগের জন্য চেক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের দৃষ্টি আকর্ষণ করেন।

শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ বিশ্বমানের তৈরি পোশাক, চামড়া, ঔষুধ, প্লাস্টিক, সিরামিক, হিমায়িত খাদ্য উৎপাদন করছে। বাংলাদেশি ঔষুধ ইতোমধ্যে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অনেক উন্নত দেশে রপ্তানি হচ্ছে। চেক প্রজাতন্ত্র বাংলাদেশ থেকে ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক ও কৃষিজাত পণ্য আমদানি করতে পারে বলেও জানান মন্ত্রী।

শিল্পমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ সরকার শিল্পখাতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়। এক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষায়িত শিল্পাঞ্চল গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। চেক প্রজাতন্ত্রের উদ্যোক্তারা এসব শিল্পাঞ্চলে বিনিয়োগে এগিয়ে আসতে পারে। তিনি জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা নির্মাণ ও রাষ্ট্রায়ত্ত চিনি কলগুলোর আধুনিকায়নের জন্য বাস্তবসম্মত প্রস্তাব পেশ করতে রাষ্ট্রদূতকে পরামর্শ দেন।

রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে জ্বালানি সাশ্রয়ী ইউরিয়া সার কারখানা স্থাপন, চিনিকলের আধুনিকায়ন, যোগাযোগ ও সিভিল এভিয়েশন শিল্পের উন্নয়নখাতে চেক প্রজাতন্ত্র বিনিয়োগ করবে। তিনি বলেন, চেক প্রজাতন্ত্র অত্যন্ত গুণগতমানের হালকা মোটরযান ও সমরাস্ত্র তৈরি করছে। পানি ব্যবস্থাপনা এবং পরিবেশ দূষণরোধেও তাদের বিশ্বমানের প্রযুক্তি রয়েছে। সবুজ শিল্পায়নের লক্ষ্যে বাংলাদেশ এসব পণ্য আমদানি করতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাড়ির উঠানে অন্তঃসত্ত্বা গৃহবধূর রক্তাক্ত মরদেহ, স্বামীর পরিবারের বিরুদ্ধে হত্যার অভিযোগ

বাংলাদেশে সার কারখানা নির্মানে আগ্রহী চেক প্রজাতন্ত্র : শিল্পমন্ত্রী

আপডেট টাইম : ০৮:৪৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০১৪