অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নারায়ণগঞ্জে র‌্যাবের ৩৯ সদস্য করোনায় আক্রান্ত

ডেস্কঃ নারায়ণগঞ্জের র‌্যাব-১১ ব্যাটালিয়ানের ঊর্ধ্বতন চার কর্মকর্তাসহ আর ৩৯ সদস্যের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাদের প্রত্যেককে আইসোলেশনে রাখা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১১ ব্যাটালিয়ানের মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আলেপ উদ্দিন।

তিনি জানান, সম্প্রতি এই ব্যাটালিয়নের মোট ২২১ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখান থেকে ৯০ জনের রিপোর্ট এসেছে। যাদের মধ্যে ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। অন্যদের রিপোর্ট এখনও আসেনি। তবে আক্রান্তদের মধ্যে কোনো ধরনের উপসর্গ ছিল না। সবাই সুস্থ রয়েছেন। তাদের নমুনা রিপোর্ট পজিটিভ আসায় আইসোলেশনে রেখে চিকিৎসকদের নির্দেশনা মতে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে।

এর আগে, গত সপ্তাহে র‌্যাব-১১ ব্যাটালিয়ানের তিনজন সদস্যের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে এবং আক্রান্ত বলে শনাক্ত হয়। এরপর থেকেই পর্যায়ক্রমে অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা আক্রান্ত হন। (সূত্রঃ সময়টিভি)

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জে র‌্যাবের ৩৯ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৭:২১:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০