অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

গৃহবধূকে ধর্ষণ চেষ্টা : পুরুষাঙ্গ হারালেন পাঁচ সন্তানের বাবা

ডেস্ক : গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণ করতে গিয়ে পুরুষাঙ্গ কর্তনের শিকার হয়েছেন পাঁচ সন্তানের বাবা রুহুল আমিন (৩০)। গতকাল বুধবার রাতে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের দক্ষিণ সন্যাসীর চর গ্রামে এ ঘটনা ঘটে।

আজ বৃহস্পতিবার সকালে আহত অবস্থায় রুহুল আমিনকে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিজের সম্ভ্রম বাঁচাতে এ কাজ করেছেন বলে জানিয়েছেন ওই গৃহবধূ।

গৃহবধূর পরিবার ও স্থানীয়রা জানান, দক্ষিণ সন্যাসীর চর গ্রামের এক জেলের স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে অনৈতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করে ব্যর্থ হন প্রতিবেশী আওলাদ হোসেনের ছেলে রুহুল আমিন। গতকাল বুধবার রাতে ওই জেলে নদীতে মাছ ধরতে গেলে এই সুযোগে রুহুল আমিন বাড়িতে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূ নিজের সম্ভ্রম বাঁচাতে ধারালো ব্লেড দিয়ে রুহুল আমিনের পুরুষাঙ্গ কেটে দেয়।

এ ঘটনার পর রুহুল আমিন দৌড়ে পালিয়ে যায়। পরে আজ সকালে রুহুল আমিনের পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. হারুন-অর-রশিদ বলেন, ‘লিঙ্গ কর্তনের শিকার রুহুল আমিন নামে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওছার আলী জানান, এ ব্যাপারে তিনি কোনো লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

গৃহবধূকে ধর্ষণ চেষ্টা : পুরুষাঙ্গ হারালেন পাঁচ সন্তানের বাবা

আপডেট টাইম : ০৪:৪৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০