পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

মা পাঠালেন বাজার করতে, ছেলে ফিরলেন বউ নিয়ে!

ডেস্ক: মাকে ঘরে রেখে ভিক্ষা করতে বের হয়ে দ্রুপদ কুমারী দ্রৌপদীকে পঞ্চপাণ্ডবের জয় করার কাহিনি দেখা মেলে মহাভারতে। সেই মহাকাব্যিক কাহিনি যুগে যুগে মানুষের মুখে মুখে বিধৃত। এবার সেরকমই এক কাণ্ড ঘটনালেন এক যুবক। মা পাঠিয়ে ছিলেন বাজারে, বাজার করে ফিরে আসার পর সঙ্গে ছেলে যা নিয়ে এলো তা দেখে মায়ের কপালে রীতিমত ভাঁজ পড়লো। বাজার করতে গিয়ে সেই যুবক ফিরলেন বউ নিয়ে!

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদের সাহিদাবাদ নামের এক শহরে অদ্ভূত এই ঘটনা ঘটে। এ নিয়ে রীতিমতো এলাকায় হৈচৈ পড়ে গেছে।

বুধবার সাহিদাবাদ থানায় এক নারী অভিযোগ করতে যান। সেখানে গিয়ে তিনি বলেন, লকডাউনের মধ্যে ছেলে গুড্ডুকে (২৬) বাজার করতে পাঠিয়েছেন তিনি। কিন্তু ছেলে বাড়ি ফিরেছে বউ নিয়ে। তিনি এই সম্পর্ক মেনে নেয়ার মতো অবস্থায় নেই। এ ঘটনা শুনে থানার পুলিশও হতভম্ব।

জানা যায়, ওই যুবক মাস দুইয়েক আগে সাবিত্রী নামে ওই মেয়েকে হরিদ্বারে আর্য মন্দিরে বিয়ে করেছিলেন। কিন্তু সাক্ষীর অভাবে তখন তারা ম্যারেজ সার্টিফিকেট পাননি। তখন তারা ঠিক করেছিলেন, হরিদ্বার গিয়ে সার্টিফিকেট নেবেন। এরইমধ্যে গোটা দেশে শুরু হয়ে যায় লকডাউন।

হরিদ্বার থেকে ফিরে স্ত্রী সাবিত্রীকে দিল্লির একটি ভাড়া বাড়িতে রেখেছিলেন গুড্ডু। সময়মতো স্ত্রীকে বাড়িতে নিয়ে আসার পরিকল্পনা ছিল তার। তবে লকডাউনের কারণে সব পরিকল্পনা ভেস্তে যায়। অন্যদিকে সাবিত্রীকে যে বাড়িতে রেখে এসেছিলেন ওই বাড়ির মালিক তাকে বাড়ি খালি করে দিতে চাপ দিতে থাকেন। বাধ্য হয়েই সাবিত্রী গুড্ডুর এলাকায় আসেন।

কিন্তু নাছোড়বান্দা গুড্ডুর মা যখন ছেলের বউকে কিছুতেই ঘরে তুলতে চাইছিলেন না, তখন সমাধান হিসেবে সাহিদাবাদ পুলিশ দিল্লির ওই বাড়িওয়ালাকে রাজি করিয়ে সাবিত্রীকে সেখানে থাকার ব্যবস্থা করে দেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

মা পাঠালেন বাজার করতে, ছেলে ফিরলেন বউ নিয়ে!

আপডেট টাইম : ০৭:১৭:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০