অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

মুক্তিপণ না দেয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যুবক খুন

ডেস্কঃ মুক্তিপণ না দেয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যুবক খুন কক্সবাজারের টেকনাফে অপহরণের পর এক যুবককে রোহিঙ্গা সন্ত্রাসীরা হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বেলা ১১টার দিকে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।
উদ্ধার মৃতদেহটি মৌলভী আবুল কাছিমের ছেলে আকতারুল্লাহের (২৪) বলে পুলিশ নিশ্চিত করেছে।
টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, রোহিঙ্গা সন্ত্রাসীরা আকতারুল্লাহসহ ৩ জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করছিল। পুলিশ বাকি অপহৃতদের উদ্ধারের তৎপরতা চালাচ্ছে।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুদ্দিন জানান, গত মঙ্গলবার রাত ৯টার দিকে হোয়াইক্যং মিনাবাজার পশ্চিম ঘোনার ক্ষেতখামার থেকে সশস্ত্র রোহিঙ্গারা পাহাড় থেকে নেমে এসে ৩ জন গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর একজনের মরদেহ উদ্ধার হলো। বাকি দুজনের এখনও খোঁজ মেলেনি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

মুক্তিপণ না দেয়ায় রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে যুবক খুন

আপডেট টাইম : ০৯:৪৭:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২০