পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আইডি কার্ড নিয়ে ঢাকায় আসতে পারবে পোশাক শ্রমিক

ডেস্ক : করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক না হলেও দেশের অর্থনীতির কথা বিবেচনা করে পোশাক কারখানাগুলো সীমিত আকারে খোলা হয়েছে। ঢাকা ও আশপাশের এলাকার শ্রমিকদের দিয়েই কারখানা চালানোর সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে বাইরের শ্রমিকদের ঢাকায় আসতে নিরুৎসাহিত করেছে কর্তৃপক্ষ। তবে বিশেষ প্রয়োজনে অন্য কোনো জেলা থেকে ঢাকায় ঢুকতে গেলে পোশাক শ্রমিকদের ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে আনতে হবে এবং তা যথাযথ কর্তৃপক্ষকে দেখাতে হবে।

শনিবার কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক (অতিরিক্ত সচিব) শিবনাথ রায় স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের টেলিফোনিক নির্দেশনার পরিপ্রেক্ষিতে, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে অবশ্যই ফ্যাক্টরি আইডি কার্ড সঙ্গে বহন করতে হবে এবং সংশ্লষ্ট যথাযথ কর্তৃপক্ষকে দেখাতে হবে। আইডি কার্ড সঙ্গে না থাকলে ঢাকার প্রবেশপথের ঘাটে ও স্থানসমূহে তাদেরকে প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

একই সঙ্গে জানানো হয়, ইতিমধ্যে ঢাকার বাইরের অথবা দূর দূরান্ত থেকে পোশাক শ্রমিকদের পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকায় আসতে মালিকপক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে।

দেশে করোনা পরিস্থিতি এখনও মারাত্মক পর্যায়ে রয়েছে। শনিবার দুপুরে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭৫ জনে। এই সময়ের মধ্যে নতুন করে শনাক্ত হয়েছেন ৫৫২ জন। এ নিয়ে সর্বমোট আক্রান্ত আট হাজার ৭৯০ জন।

এদিকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় আরেক দফা সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ১৬ মে পর্যন্ত এই দফার ছুটি বাড়ানো হতে পারে। আগামীকাল এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি হওয়ার কথা রয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

আইডি কার্ড নিয়ে ঢাকায় আসতে পারবে পোশাক শ্রমিক

আপডেট টাইম : ০৩:২৯:২৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০