পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কক্সবাজারে সুদের ৫০০ টাকা দিতে না পারায় পিটিয়ে হত্যা!

ডেস্ক : করোনার কারণে অভাবে পরে সুদের ৫০০ টাকা সময় মতো দিতে না পারায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আটক করেছে পুলিশ।

সোমবার দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বজল করিম (৪৫) আলী আকবার ডেইল ইউনিয়নের হাটখোলা এলাকার মৃত ছাবের আহমদের ছেলে।

কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।

নিহত বজলের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, প্রতিবেশী মোতালেবের ছেলে শাহাব উদ্দীন থেকে ফেব্রুয়ারির শেষের দিকে মাসে ৫০০ টাকা সুদে পাঁচ হাজার টাকা ঋণ নিয়েছিলেন বজল করিম। মার্চের সুদের টাকা এপ্রিলের শুরুতে দিতে পারলেও করোনার কারণে অভাবে পরে এপ্রিল মাসের সুদের টাকা শোধ করতে পারেননি বজল।

এ নিয়ে সোমবার উভয়ের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পাওনাদার শাহাব উদ্দীন, তার পিতা মোতালেবসহ অন্যান্যরা লাঠি দিয়ে বজলকে বেদম প্রহার করে। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি দিদারুল আরও বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ অভিযান চালিয়ে হামলার মুলহোতা শাহাব উদ্দীন, তার মা পুতিনা বেগম, বাবা মোতালেব, ভাই আলা উদ্দীন ও ভগ্নীপতি ফয়েজকে আটক করেছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। নিহতের স্ত্রীও হামলায় আহত হওয়ায় তিনি চিকিৎসাধীন। তিনি হাসপাতাল থেকে ছাড়া পেলেই মামলা রুজু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কক্সবাজারে সুদের ৫০০ টাকা দিতে না পারায় পিটিয়ে হত্যা!

আপডেট টাইম : ০৩:২৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০