পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ভিক্ষা করে ভাড়া দিতে বললেন বাড়ির মালিক, অতঃপর….!

ডেস্ক : বাসা ভাড়া দিতে না পারায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ১০ শিক্ষার্থীকে প্রয়োজনে ভিক্ষা করে ভাড়া পরিশোধ করতে বলা সেই বাড়ি মালিক ক্ষমা চেয়ছেন।

বুধবার (৬ মে) দুপুরে খুলশী থানার হাজী নূর আহমেদ সড়কের আলী ভিলার মালিক শামসুন্নাহার বেগমের সঙ্গে কথা বলতে যান পুলিশ কর্মকর্তারা।

এ সময় শামসুন্নাহার বেগম নিজের দোষ স্বীকার করে ঘটনাটির জন্য পুলিশ কর্মকর্তাদের কাছে ক্ষমা চান। শিক্ষার্থীদের ভাড়ার বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করবেন বলে জানান।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, আমরা বিষয়টি জানার পর বুধবার দুপুরে বাসার মালিকের সঙ্গে কথা বলেছি। বাড়ির মালিক এর জন্য দুঃখ প্রকাশ করেছেন। ক্ষমা চেয়েছেন।

তিনি বলেন, ১০ শিক্ষার্থীর বকেয়া মেস ভাড়ার বিষয়ে আমরা কথা বলেছি। মানবিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি সর্বোচ্চ বিবেচনা করবেন বলে মালিক শামসুন্নাহার বেগম আমাদের জানিয়েছেন।

আলী ভিলায় ভাড়া থাকা চবির আইন বিভাগের শিক্ষার্থী মিজানুর রহমান বলেন, মেসের সদস্যদের অধিকাংশই টিউশন করে নিজের খরচ যোগান। কিন্তু গত দুইমাস শিক্ষার্থীদের কেউই টিউশন করাতে না পারায় বাসা ভাড়া নিয়ে বিপাকে পড়তে হয় তাদের। ফলে এপ্রিল মাসের বাসা ভাড়া এখনো দিতে পারেননি তারা।

মিজানুর রহমান বলেন, সবার আর্থিক সংকটের বিষয়টি বাড়ির মালিক শামসুন্নাহার বেগমকে গতকাল জানালে তিনি ভিক্ষা করে হলেও ভাড়া এনে দিতে বলেন। এমনকি ভাড়ার টাকা না দিলে বাসা থেকে কোন জিনিসপত্র নামাতে দেবেন না বলে জানান তিনি।

এ বিষয়ে জানতে বাড়ির মালিক শামসুন্নাহার বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ভিক্ষা করে ভাড়া দিতে বললেন বাড়ির মালিক, অতঃপর….!

আপডেট টাইম : ১১:০৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২০