অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

অণ্ডকোষ চেপে : চার সন্তানের বাবাকে হত্যা করল কলেজছাত্রী!

ডেস্কঃ ঠাকুরগাঁওয়ে ঝগড়া থামাতে গিয়ে চার সন্তানের এক বাবার অণ্ডকোষ চেপে ধরে হত্যার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এক কলেজছাত্রীর বিরুদ্ধে। আজ শুক্রবার সকালে জেলার রানীশংকৈল উপজেলায় পদমপুর শালবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, ওই কলেজছাত্রীর নাম জবেদা বেগম। জবেদা ওই গ্রামের মোজাম্মেল হকের মেয়ে। এ ঘটনায় পুলিশ তাকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। স্থানীয়রা জানায়, ওই গ্রামের সুফিয়া বেগমকে (৮০) বাড়ির কাছের একটি রাস্তায় ডেকে নিয়ে মারধর করছিল ওই কলেজছাত্রী। এ সময় ওই বৃদ্ধাকে বাঁচাতে যায় প্রতিবেশী আব্দুল লতিফ। এক পর্যায়ে জবেদা ক্ষিপ্ত হয়ে চার সন্তানের বাবা লতিফের অণ্ডকোষ চেপে ধরে। এতে ওই ব্যক্তি জ্ঞান হারিয়ে ফেলে এবং ঘটনাস্থলেই মারা যান। রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘নিহত লতিফের মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ওই কলেজছাত্রীর বিরুদ্ধে মামলা করেছেন বলেও জানান ওসি।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

অণ্ডকোষ চেপে : চার সন্তানের বাবাকে হত্যা করল কলেজছাত্রী!

আপডেট টাইম : ০১:৪৭:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০