পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এ যেন ঈদ উৎসব!

ডেস্ক : করোনাভাইরাসের ভয়কে উপেক্ষা করে আজও দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট যাত্রীদের ভিড়ে ঠাসা। যেন ঈদ উৎসব শুরু হয়েছে। এসব যাত্রীদের মধ্যে করোনা সংক্রমের কোনো ভয় নেই। গাদাগাদি ভাবে ফেরিতে করে তারা কর্মস্থলে ছুটছেন। এতে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থাকলেও বেশ কিছুদিন ধরে একই চিত্র দেখা যাচ্ছে এই দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাটে।

এছাড়াও উভয় ফেরিঘাটে আজও মানুষ এবং ব্যক্তিগত যানবাহনের প্রচন্ড চাপ। ফেরিতে ওঠার আগে ব্যাক্তিগত যানবাহনগুলো এক প্রকার যানজটের মধ্যেও পড়ছে। একদিকে যেমন যাত্রীরা বাড়ির উদ্দেশে ফিরছেন, অন্যদিকে ঢাকাসহ বিভিন্ন জেলায় কর্মমুখী মানুষও যাচ্ছেন।

গণপরিবহণ বন্ধ থাকলেও এসব যাত্রীরা কাভার্ডভ্যান, মাহেন্দ্র, ইজিবাইক, মোটরসাইকেল, ভ্যান ও রিকশাযোগে বেশি ভাড়া দিয়ে তারা আসছেন এবং যাচ্ছেনও। এসময় যাত্রীদের মাঝে কোনো ধরনের সামাজিক ও শারীরিক দূরত্ব নিশ্চিত করতে দেখা যায়নি। এতে করে সাধারণ মানুষের মাঝে করোনা আক্রান্তের ঝুঁকি রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহু রনি বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছেট-বড় ৬টি ফেরি চলাচল করছে। বিকেলের দিকে পণ্যবাহী ট্রাক, ব্যাক্তিগত গাড়ির সংখ্যা বেড়ে গেলে ফেরির সংখ্যা বাড়িয়ে পারাপার করা হয়। বর্তমানে কোনো প্রকার গণপরিবহণ না থাকায় শুধু ব্যাক্তিগত ও বিশেষ যানবাহন পারাপার করা হচ্ছে। তবে ফেরি চলার কারণে ঘাটে আসা যাত্রীরা অবাধে ফেরি দিয়ে নদী পার হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ফেরি চলাচল করলে যাত্রী পারাপার হবেই। কারণ যাত্রী পারাপার নিয়ন্ত্রণ করেন পুলিশ প্রশাসন ও ঘাট ইজারাদার।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দৌলতদিয়া-পাটুরিয়া ফেরিঘাট এ যেন ঈদ উৎসব!

আপডেট টাইম : ১১:২৪:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২০