অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কাউন্সিলরের ছেলের নামে ১০ টাকা কেজি চালের কার্ড!

ডেস্কঃ দেশে করোনা মহামারিতে চাল কান্ডের শেষ যেন হচ্ছেই না। এবার ঘটল ভিন্ন এক ঘটনা। দিনাজপুরের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির চাল বা ওএমএস-এর কার্ডধারী হয়েছেন পৌর কান্সিলরের ছেলে।

এই কার্ড গরীব ও দুস্থ মানুষের পাওয়ার কথা থাকলেও দিনাজপুর পৌরসভার ১০,১১,১২ নাম্বার ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাজতুরা বেগমের ছেলে মিরেজ হোসেনের নামেও এসেছে। আর ছেলের কার্ড পাওয়ার বিষয়টি জানাজানি হলে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। অনেকে প্রকাশ্যে সমালোচনাও করে যাচ্ছেন। জানা যায়, দিনাজপুর পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর মারতুজা বেগম ও ১২ নও ওয়ার্ডের খাইরুল ইসলামের ছেলে মিরেজ হোসেনকে যে কার্ড দেয়া হয়েছে সেখানে তার পেশা দেখানো হয়েছে একজন কৃষক হিসাবে। কিন্তু আসলে তিনি একজন ব্যবসায়ী। ৫৬১০ নাম্বার কার্ডধারী মিরেজের পেশা সম্পর্কে তার মা মারতুজার দাবি, তার ছেলে একজন কৃষক।

কাউন্সিলর মারতুজা বেগম জানান, আমার ছেলে বিয়ে করে আলাদা সংসার করছে। কৃষিকাজ করে সংসার চালাতে ওর কষ্ট হয় বলে আমার কাছে একটা কার্ড চেয়েছিল। তাই দিয়েছি। সবাইতো আর ধনী হয়না। তবে এত কথা যখন হচ্ছে তখন কার্ডটি বাদ দিয়ে দেন।

এ বিষয়ে দিনাজপুরের জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম বলেন, ‘আমরা এরকম অভিযোগ আরও কিছু পেয়েছি। যার প্রেক্ষিতে এখন দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের ৬ হাজার বিশেষ ওএমএস-এর কার্ড জেলার ১২টি সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের দিয়ে পুনরায় যাচাইবাছাই করা শুরু করেছি।’

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কাউন্সিলরের ছেলের নামে ১০ টাকা কেজি চালের কার্ড!

আপডেট টাইম : ০১:৫৪:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০