অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিক্ষা উপমন্ত্রীর মা-ভাইসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

ডেস্কঃ শিক্ষা উপমন্ত্রীর মা হাসিনা মহিউদ্দিন করোনায় আক্রান্ত
চট্টগ্রামের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা হাসিনা মহিউদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর আগে শিক্ষা উপমন্ত্রীর ছোট ভাই বোরহানুল হাসান চৌধুরী সালেহীনও এ ভাইরাস আক্রান্ত হন।
মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত ১টার দিকে জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এ দিন চট্টগ্রামে ও কক্সবাজারে নমুনা পরীক্ষায় রেকর্ড ৮৪ জন করোনা রোগী শনাক্ত করা হয়। এর মধ্যে হাসিনা মহিউদ্দিন একজন।
হাসিনা মহিউদ্দিনের জামাতা ও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, ‘রোববার (১০ মে) বোরহানুল হাসান চৌধুরী সালেহীনের করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ আসার পর হাসিনা মহিউদ্দিনসহ বাড়ির অন্যান্য সদস্যদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তিনিসহ তিনজনের করোনা পজিটিভ আসে। বাকি দু’জন বাসার গৃহ পরিচারিকা।’
এদিকে মঙ্গলবার চট্টগ্রামের ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) ল্যাবে ২৪৮টি নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলায় ২৭ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ২৫ জন নগরের বিভিন্ন এলাকার এবং ২ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১২২ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে ৪৭ জন চট্টগ্রাম নগরের এবং ৩ জন বিভিন্ন উপজেলার।নসোমবার (১১ মে) চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) ৭০টি নমুনা পরীক্ষা করে ২০টি পজিটিভ পাওয়া যায়। এর মধ্যে চট্টগ্রাম জেলার বাসিন্দা রয়েছেন ২ জন। মঙ্গলবার রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয়।
অন্যদিকে, কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে চট্টগ্রাম জেলার ৩৯টি নমুনা পরীক্ষায় ৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

মঙ্গলবার নতুন শনাক্ত ৮৪ জনসহ এখন চট্টগ্রামে করোনা রোগীর সংখ্যা ৪১৭ জন। এর মধ্যে ঢাকা, রাজবাড়ী, কুমিল্লা ও কক্সবাজারের সাতজনও রয়েছেন।

এখন পর্যন্ত চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৭০ জন। বর্তমানে ২৩২ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে আছেন ২৩৮ জন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিক্ষা উপমন্ত্রীর মা-ভাইসহ পরিবারের ৩ জন করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০৪:১৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৩ মে ২০২০