পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

পিএনএস ডেস্ক : বরিশালের উজিরপুরে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করায় ৬ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার ওই স্কুলছাত্রীর মা আকলিমা বেগম বাদি হয়ে ধর্ষক আগুন বালীর (২১) বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার শোলক ইউনিয়নের কচুয়া গ্রামের ইদ্রিছ বালীর ছেলে আগুন বালী কচুয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ওই ছাত্রীকে বিয়ের প্রলোভন দেখাতে থাকে। ৭ মাস পূর্বে ওই ছাত্রীর পিতা-মাতা বাড়িতে না থাকায় প্রথমে পানি খাওয়ার কথা বলে আগুন বালী তাদের বসত ঘরে ঢুকে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে। এরপর আরও একাধিকবার তাকে ধর্ষণ করা হয়। পরে ওই ছাত্রী বিয়ের কথা বললেই আগুন তালবাহানা করতে থাকে এবং একপর্যায়ে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়।

এদিকে ঘটনার জানাজানি হলে স্কুলছাত্রীর মা উজিরপুর মডেল থানায় শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশ অভিযুক্ত ধর্ষক আগুন বালীকে তার বাড়ি থেকে বুধবার গ্রেপ্তার করে এবং ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ বৃহস্পতিবার সকালে আসামিকে জেল হাজতে পাঠানো হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে ধর্ষককে গ্রেপ্তার করে বরিশাল জেল হাজতে এবং ভিকটিমকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের জন্য আদালতে পাঠানো হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ, ৬ মাসের অন্তঃসত্ত্বা

আপডেট টাইম : ০৩:০৫:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০