পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

২৪ ঘণ্টায় ২৪১ জন, রেকর্ড সংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

ডেস্ক : করোনার সংক্রমণ ঠেকাতে মাঠের যোদ্ধা হিসেবে কাজ করছেন পুলিশের সদস্যরা। আর এই কাজ করতে গিয়ে সরকারের অন্য সংস্থাগুলোর মধ্যে সবচেয়ে বেশি পুলিশের সদস্যই করোনায় আক্রান্ত হয়েছেন। ২৪ ঘণ্টায়ও রেকর্ড সর্বোচ্চ সংখ্যক পুলিশ সদস্যের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪১ জন পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর ফলে এখন পর্যন্ত বাহিনীটিতে সর্বমোট ২ হাজার ৩৮২ জন সদস্যের মধ্যে কোভিড-১৯ শনাক্ত হলো।

শনিবার সকাল পর্যন্ত সারাদেশের পুলিশের সব ইউনিটের সর্বশেষ আপডেট অনুযায়ী সংশ্লিষ্টরা এসব তথ্য জানান।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ২৮ জন পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর ফলে এ পর্যন্ত সর্বমোট ৩৬১ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশেই (ডিএমপি) সর্বোচ্চ সংখ্যক সদস্য রয়েছেন। এদের মধ্যে মাঠ পর্যায়ের পুলিশ সদস্য বেশি হলেও ডিএমপির দুইজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ও একজন সহকারী কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

এখন পর্যন্ত পুলিশের ৭ সদস্য করোনা যুদ্ধে আত্মোৎসর্গ করেছেন। তারা হলেন- ডিএমপির কনস্টেবল জালাল উদ্দিন খোকা (৪৭), এএসআই শ্রী রঘুনাথ রায় (৪৮), কনস্টেবল জসিম উদ্দিন (৪০), এএসআই মো. আব্দুল খালেক (৩৬), কনস্টেবল মো. আশেক মাহমুদ (৪৩), এসআই সুলতানুল আরেফিন (৪৪) ও এসবির এসআই নাজির উদ্দীন (৫৫)।।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

২৪ ঘণ্টায় ২৪১ জন, রেকর্ড সংখ্যক পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

আপডেট টাইম : ০২:৩৭:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২০