পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

ঘূর্ণিঝড় আম্ফান : সন্দ্বীপে জোয়ারে যুবকের মৃত্যু

ডেস্কঃ বঙ্গোপসাগরে চট্টগ্রামের দ্বীপ উপজেলা সন্দ্বীপে সুপার সাইক্লোন আম্ফানের জোয়ারের পানিতে ডুবে মো. সালাউদ্দিন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (২০ মে) দুপুর ১২টার দিকে সন্দ্বীপ পৌরসভার ২ নং ওয়ার্ডের নদীর তীর থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। সালাউদ্দিন সন্দ্বীপ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হোনাজীর বাড়ির আবুল কাশেমের পুত্র।

জানা যায়, সালাউদ্দিন নতুন চরে গবাদিপশুর জন্য উড়কি ঘাস কাটতে যান। ঘূর্ণিঝড় আম্ফানের প্রভাবে জোয়ারের পানি ও স্রোত বেড়ে যায় এবং একপর্যায়ে সালাউদ্দিনকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্যানুসারে, উপকূলের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় আম্ফান। বঙ্গোপসাগর থেকে উপকূলের দিকে গত ৩ ঘণ্টায় ৯০ কিলোমিটার এগিয়েছে ঘূর্ণিঝড়টি। প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে আসা আম্ফান আজ শেষ বিকেল অথবা সন্ধ্যার মধ্যে সাগর দ্বীপের (বঙ্গোপসাগরে অবস্থিত পশ্চিমবঙ্গের দ্বীপ) পূর্বপাশ দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

ঘূর্ণিঝড় আম্ফান : সন্দ্বীপে জোয়ারে যুবকের মৃত্যু

আপডেট টাইম : ১২:০৭:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০