অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

রাতে ঘূর্ণিঝড় আম্পানের দ্বিতীয় আঘাত হতে পারে অনেক ভয়ঙ্কর!

ডেস্ক : ঘূর্ণিঝড় আম্পান প্রথম আঘাত উপকূলে হেনেছে। একটু সময় নিচ্ছে। দ্বিতীয় আঘাত হতে পারে ভয়ঙ্কর। তাই সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে আবহওয়া অফিস। বুধবার (২০ মে) সন্ধ্যায় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আঘাত হানে আম্পান। বর্তমানে এটি স্থলভাগে প্রবেশ করছে। আর এটিই সবচেয়ে ভয়ঙ্কর সময়। আবহাওয়া অধিদফতর বলছে- একটা ঘূর্ণিঝড় যখন সাগর থেকে উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশ করে তখন কিছু সময় তাণ্ডব চালানোর পর সবকিছু নীরব হয়ে যায়। এর কয়েক ঘণ্টা পর আবারও তাণ্ডব শুরু হয়ে যায়। মানুষ প্রথম ধাক্কার পর মনে করে ঘূর্ণিঝড় শেষ হয়ে গেছে। সবাই বাইরে বের হয়। এবং দ্বিতীয়বারের ধাক্কায় হতাহতের ঘটনা ঘটে। তাই সবাই সাবধান থাকেন প্রথম ধাক্কা এসেছে বিকেল ৪টায়, দ্বিতীয় ধাক্কা আসতে পারে রাত ৮টার পর। তাই আরও কয়েক ঘণ্টা সাবধান থাকতে হবে।

এদিকে ভারতের আবহাওয়া অধিদফতর জানিয়েছেন, ইতোমধ্যে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল অতিক্রম করেছে আম্পান। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের স্থলভাগ ও সুন্দরবনের ওপর আছে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ ১৬৫ কিলোমিটার পর্যন্ত উঠে যাচ্ছে। বাংলাদেশের সব বন্দর ও উপকূলীয় জেলাগুলোকে সামুদ্রিক মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া দেশের অভ্যন্তরেও দেওয়া হয়েছে নৌ মহাবিপদ সংকেত।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

রাতে ঘূর্ণিঝড় আম্পানের দ্বিতীয় আঘাত হতে পারে অনেক ভয়ঙ্কর!

আপডেট টাইম : ০২:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০